জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৬ ৩:২২ পিএম

কক্সবাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন Inclusive Services and Opportunities for Host Communities & FDMNs (ISO) শীর্ষক প্রকল্পের আওতায় “Training on Monitoring & Evaluation and E-MIS” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) ড. সৈয়দা নওশীন পর্ণিনী এবং কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।

বক্তারা বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর মনিটরিং ও মূল্যায়ন ব্যবস্থা পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ই-এমআইএস ব্যবস্থার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তথ্যভিত্তিক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন প্রকল্প পরিচালক ও ঢাকা বিভাগের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) আবু সালেহ মোঃ ফোরকান উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, কক্সবাজারের উপপরিচালক (পরিবার পরিকল্পনা) বিপ্লব বড়ুয়াসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রমের আধুনিক কৌশল, তথ্য ব্যবস্থাপনা এবং ই-এমআইএসের কার্যকর ব্যবহার বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সেশন পরিচালিত হবে। প্রশিক্ষণটি আগামী ২৬ জুন পর্যন্ত চলবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...