
পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি (এনপলি) গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়ার মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে। কোম্পানিটি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে।
তাদের প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) কার্যক্রম পরিচালনার লক্ষ্যে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসি (এলবিআইপিএলসি)-এর সাথে একটি ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তিটি স্বাক্ষর করেন সুনিভার্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর সভাপতি রিয়াদ মাহমুদ এবং লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আলম। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিমার গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা সৈয়দ আহমেদ এফসিএ; লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসি-এর প্রাইমারি মার্কেট সার্ভিসেস-এর প্রধান ইশতিয়াক উদ্দিন এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি বিনিয়োগ ব্যাংক, যা আইপিও ব্যবস্থাপনা, কর্পোরেট পরামর্শ, মূলধন সংগ্রহ, একীভূতকরণ ও অধিগ্রহণ, লেনদেন পরামর্শ এবং সম্পদ ব্যবস্থাপনা সহ বিভিন্ন সেবা প্রদান করে।
প্রতিষ্ঠানটি অসংখ্য গণপ্রস্তাব ও যুগান্তকারী লেনদেনে ইস্যু ব্যবস্থাপক ও উপদেষ্টা হিসেবে কাজ করে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে অবদান রেখেছে।
এসকেএস
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ





পাঠকের মতামত