
চলতি বিশ্বকাপের নকআউটের ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলকে বিদায় করে ইতিহাসে প্রথমবারের মতো নরওয়েকে কোয়ার্টার ফাইনালে তোলেন আরলিং হালান্ড। ২-১ গোলের ঐতিহাসিক জয়ে ব্রাজিলকে কাঁদিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।
যুক্তরাষ্ট্রের ডালাসে শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয়ার্ধের ৭৯ ও ৯০ মিনিটে দুই গোল করে ব্রাজিলকে বিদায় করে ইতিহাস সৃষ্টি করেন হালান্ড। শেষদিকে অতিরিক্ত সময়ের দশম মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলের ব্যবধান কমান নেইমার। তবে তাতে বিশ্বকাপ থেকে বিদায় এড়াতে পারেনি সেলেসাওরা।
ম্যাচের প্রথমার্ধের তৃতীয় মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে উঠে সুযোগ তৈরি করে নরওয়ে। বক্সের ভেতরে আলেকজান্ডার সোরলথ বল পাস বাড়িয়ে দেন প্যাট্রিক বের্গের দিকে। তার শট জালে জড়াতেই উল্লাসে মেতে ওঠে নরওয়ে। তবে সেই আনন্দ স্থায়ী হয়নি। সহকারী রেফারি সঙ্গে সঙ্গেই অফসাইডের পতাকা তোলেন। রিপ্লেতে দেখা যায়, আক্রমণের শুরুতে সোরলথ অফসাইডে ছিলেন। ফলে গোলটি বাতিল হয়ে যায়।
ম্যাচের ১০তম মিনিটে পাল্টা আক্রমণ করে ব্রাজিল। বক্সের ভেতরে মাতেউস কুনহাকে ফাউল করেন ক্রিস্টোফার আইয়ার। তবে প্রথমে কোনো ফাউলের বাঁশি বাজাননি রেফারি। রিপ্লেতে ঘটনাটি স্পষ্ট হওয়ায় ভিএআরের পরামর্শে সাইডলাইন মনিটরে গিয়ে আবারও পুরো ঘটনাটি দেখে দেন পেনাল্টির সিদ্ধান্ত।
পেনাল্টি নিতে এগিয়ে যান ব্রুনো গিমারায়েস। বলটি ভিনিসিয়ুসের কাছ থেকে তাকে ছেড়ে দেন সতীর্থরা। রান-আপে গতি কমিয়ে গোলরক্ষককে বিভ্রান্ত করার চেষ্টা করেন ব্রুনো। তবে সঠিক দিক আন্দাজ করে অসাধারণ সেভ করেন ওরইয়ান নিল্যান্ড। ফলে ব্রাজিলকে লিড নিতে দেননি নরওয়ের গোলরক্ষক।
৭৯ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন আরলিং হালান্ড। বাম প্রান্ত থেকে আন্দ্রেয়াস শেলদেরুপের দারুণ এক ক্রসে গ্যাব্রিয়েলকে উঁচু লাফে হারিয়ে বলের নাগাল পান হালান্ড। শক্তিশালী হেডে তিনি বল জালে পাঠিয়ে দেন। হালান্ডের গোলে ব্রাজিলের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।
প্রথম গোল হজম করে টানা দুটি দারুণ সুযোগ তৈরি করে ব্রাজিল। প্রথমে দূরপাল্লার এক শট নরওয়ের রক্ষণকে পরীক্ষা নেয়। এরপর কাসেমিরোর বিপজ্জনক ক্রস অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। গোলের জন্য একের পর এক আক্রমণ চালায় ব্রাজিল। তবে এখন ভাগ্য তাদের পক্ষে ছিলো না। নরওয়ের রক্ষণও দৃঢ়ভাবে সব চাপ সামাল দিতে থাকে।
৯০ মিনিটে আবারও জ্বলে ওঠেন আরলিং হালান্ড। আন্দ্রেয়াস শেলদেরুপের সঙ্গে দারুণ বোঝাপড়ায় আক্রমণ গড়ে তোলেন তিনি। শেলদেরুপের কাছ থেকে বল পেয়ে ডান পায়ে সেট করে বাঁ পায়ের জোরালো শটে বল জড়িয়ে দেন জালের নিচের কোণে। হলান্ডের দুর্দান্ত ফিনিশে নরওয়ে তাদের লিড বাড়িয়ে ২-০ করে।
বেঞ্চ থেকে নেমেই দুঃস্বপ্নের অভিজ্ঞতা হলো লিও ওস্টিগার্ডের। শেষদিকে বক্সের ভেতরে ফাউল করে তিনি ব্রাজিলকে পেনাল্টি উপহার দেন। স্পট-কিক নিতে এসে কোনো ভুল করেননি নেইমার। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে ব্যবধান কমান ব্রাজিলের ফরোয়ার্ড। তবে তাতে পরাজয় বা বিদায় কোনোটাই এড়াতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
মেক্সিকো ও ইংল্যান্ডের শেষ ষোলোর বিজয়ী দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নরওয়ে।
এনজে
- ১প্রবাসে থাকা ছেলের ঔষধ পাঠাতে গিয়ে চাঁদপুরে মায়ের মৃত্যু
- ২এলজিইডি চাঁদপুরের নতুন নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ
- ৩ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
- ৪আইসিবি ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন চালু
- ৬ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন
- ৭৪ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৮বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক
- ৯ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে
- ১০মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৩পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৪ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৫কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৬শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৭নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ১০পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি





পাঠকের মতামত