
ন্যাশনাল ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন জাহিদুল হক। গত ২ জুলাই তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেন।
ব্যাংকিং ও তথ্যপ্রযুক্তি খাতে প্রায় ২৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন জাহিদুল হক এর আগে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার (সিআইটিও) হিসেবে কর্মরত ছিলেন। ইবিএলে টানা ১৫ বছর দায়িত্ব পালনকালে তিনি ব্যাংকটির অন্যতম শক্তিশালী প্রযুক্তি বিভাগ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রযুক্তি খাতের পাশাপাশি ব্যাংকিং ব্যবসার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও তিনি দায়িত্ব পালন করেছেন। ইবিএলে কর্মরত অবস্থায় তিনি হেড অব অলটারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেলস, হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড পেমেন্টস এবং হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট হিসেবে কাজ করেছেন। এসব পদে দায়িত্ব পালনের মাধ্যমে রিটেইল ব্যাংকিং, গ্রাহক ব্যবস্থাপনা, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং রাজস্ব বৃদ্ধির কৌশল বাস্তবায়নে তিনি উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জন করেন।
ব্যাংকিং খাতে দীর্ঘ কর্মজীবনে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও ব্যবসায়িক কৌশলের সমন্বয়ে কাজ করার অভিজ্ঞতা জাহিদুল হককে ন্যাশনাল ব্যাংকের ডিজিটাল রূপান্তর ও টেকসই আর্থিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
জাহিদুল হক ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে মার্কেটিং ম্যানেজমেন্টে বিবিএ এবং ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া উদীয়মান প্রযুক্তি, ডিজিটাল ব্যাংকিং এবং বৈশ্বিক ব্যাংকিং উদ্ভাবন বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, কর্মশালা ও প্রশিক্ষণে তিনি নিয়মিত অংশগ্রহণ করে আসছেন।
বিএইচ
- ১ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন
- ২বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক
- ৩ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে
- ৪মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন
- ৫প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ৬যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা
- ৭উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই
- ৮প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র
- ৯সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত
- ১০ভরিতে ২৭৪১ টাকা বাড়ল সোনার দাম
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত