
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চার কৃতি শিক্ষার্থী ‘ডিনস অ্যাওয়ার্ড’পেয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন, একইসঙ্গে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মো. জিল্লুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. খায়রুল হাসান ভূঞাসহ অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে অনুষদের মেধাতালিকায় অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ চারজন শিক্ষার্থীর হাতে সম্মাননা মেডেল ও সনদ তুলে দেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং উপস্থিত অতিথিরা।
সমাপনী বক্তব্যে ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে কাউকে জোর করে পাস করিয়ে দেওয়া হয় না। নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং আন্তরিকতার সঙ্গে পড়াশোনা করলে অবশ্যই ভালো ফলাফল অর্জন করা সম্ভব।
তিনি আরও বলেন, ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুষদের গর্ব। তাদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং অন্যদেরও উৎকর্ষ সাধনে উৎসাহিত করবে।
টিআর
- ১রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
- ২মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৩৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫
- ৪বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
- ৫রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৬বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ৭ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৮এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৯সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ১০বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬UCB Price Sensitive Information
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা





পাঠকের মতামত