
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৩০৬ বোতল নিষিদ্ধ মাদক সিরাপ, নগদ ১৪ হাজার টাকা ও একটি মাইক্রোবাসসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
র্যাব-১২ জানায়, অধিনায়কের নির্দেশনায় গত ৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুসলিম নগর এলাকার মো. রবিউল ইসলাম (৫৪) এবং মিলেরপাড় এলাকার মো. তহিদুল ইসলাম (৩৮)।
অভিযানে তাদের কাছ থেকে ২৬২ বোতল ফেয়ারডিল, ৪৪ বোতল স্ক্যাফ সিরাপ, মাদক বিক্রির কাজে ব্যবহৃত বলে দাবি করা নগদ ১৪ হাজার টাকা এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে জানানো হয়, গ্রেপ্তারকৃত দুজন দীর্ঘদিন ধরে মাইক্রোবাসে করে ফেয়ারডিল ও স্ক্যাফ সিরাপ বহন করে ঢাকা-সহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এক সংবাদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।
টিআর
- ১জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ২শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৩২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৪প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ৫প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ৬শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ৭সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন
- ৮অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ৯ইবিতে ‘চব্বিশের জুলাই: জন আকাঙ্খা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ১০এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৪চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৭জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৮গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৯নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ১০জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল





পাঠকের মতামত