
বীমা আইন, ২০১০, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আইন, ২০১০-এর সংশোধনী এবং ‘বীমাকারীর রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৬’–এর খসড়া আপাতত স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। খসড়াগুলো আরও পর্যালোচনা ও পরিমার্জনের প্রয়োজন হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) আইডিআরএর আইন অনুবিভাগ থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, এর আগে পৃথক তিনটি স্মারকের মাধ্যমে বীমা আইন, ২০১০-এর সংশোধনী, আইডিআরএ আইন, ২০১০-এর সংশোধনী এবং ‘বীমাকারীর রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছিল।
তবে সর্বশেষ পর্যালোচনায় আইডিআরএ মনে করছে, খসড়াগুলো আরও গভীরভাবে রিভিউ করে প্রয়োজনীয় পরিমার্জন করা দরকার। এ কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব খসড়ার বিষয়ে কোনও ধরনের কার্যক্রম গ্রহণ না করার জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।
আইডিআরএর পরিচালক (আইন) স্বাক্ষরিত চিঠিটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। একইসঙ্গে বীমা শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বীমা খাতের নিয়ন্ত্রক কাঠামো আধুনিকায়ন, প্রতিষ্ঠানগুলোর সুশাসন জোরদার এবং সংকটাপন্ন বীমা কোম্পানির ব্যবস্থাপনার জন্য নতুন আইনি কাঠামো তৈরির লক্ষ্যে এসব খসড়া প্রস্তুত করা হয়েছিল। তবে আইডিআরএর সর্বশেষ সিদ্ধান্তের ফলে সংশোধনী ও নতুন অধ্যাদেশ চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া আপাতত কিছুটা পিছিয়ে গেল।
এএ
- ১স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৩তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৪মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৫বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৬শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৯নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ১০দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৭কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৮আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৯ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ১০হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু





পাঠকের মতামত