নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬ ৬:০৩ পিএম

জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২০ জুলাই) রাজধানীর উত্তরা আইইউবিএটি ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীর এবং তীক্ষ্ণ। এই তাৎপর্যকে আমাদের আরো উপলব্ধি করতে হবে। রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশের জন্য যেসব কাজগুলো আমাদের বাকি আছে, সে কাজগুলো আমাদের করতে হবে।

তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো মিলিতভাবে কমপক্ষে কতগুলো ন্যূনতম প্রধান ইস্যু নিয়ে কি মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকা যায় না? সে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে না থাকলে গণতন্ত্র এবং স্বাধীনতার সুরক্ষাটাও আবার বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, জুলাই সনদ নিয়ে সরকারের সঙ্গে বিরোধী দলগুলো আলোচনা করে আরো যদি কিছু সেখানে কথা বলা থাকে, কিছু সংযোজন করা থাকে, সেটা করতে অসুবিধা কোথায়? সেটা করে আইনকরণ করা দরকার। পার্লামেন্টে সংবিধান সংশোধন করা দরকার। এ বিষয় নিয়ে একটি টেবিলে বসতে হবে। এই কাজগুলো দ্রুতই করতে হবে।

তিনি বলেন, একটি নদী যেমন সমগ্র পথ অতিক্রম করে মোহনায় মিলিত হয়, জুলাইও ১৭ বছরের চলমান ঘটনা, রাজনৈতিক ঘটনা, আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামটির মিলিত রূপ আমরা দেখেছি জুলাইয়ের মধ্যে। জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাজনৈতিক ঘটনা। আমরা এটাকে বিপ্লব বলি।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

চারদিকের ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম ...

ইসিতে বিএনপির বার্ষিক হিসাব জমা, এক বছরে উদ্বৃত্ত প্রায় ৭ কোটি টাকা

নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ পঞ্জিকা বছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ...

বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন

বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, ...