
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করা হয়। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাকিবুল হাসানের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে নবীনগর বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে যানজট সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে ফল বাজারসহ কয়েকটি এলাকায় রাস্তা দখল করে দোকান বসানোর কারণে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ বাড়ছিল।
অভিযান চলাকালে সড়ক ও ফুটপাত দখল করে বসানো অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন অনিয়মের দায়ে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিবুল হাসান বলেন, ‘বেশ কিছুদিন ধরেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে রাস্তার পাশে ও অলিগলিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হচ্ছিল। পূর্বঘোষণা অনুযায়ী আজ সরেজমিনে এসে অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নবীনগর বাজারে যানজটের অন্যতম প্রধান কারণ ফল বাজারসহ বিভিন্ন স্থানে সড়ক দখল করে ব্যবসা পরিচালনা। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।’
টিআর
- ১ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
- ২আইসিবি ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩২ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন চালু
- ৪ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন
- ৫৪ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৬বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক
- ৭ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে
- ৮মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন
- ৯প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ১০যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৩নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৪পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৫ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৬কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৭শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ১০নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার





পাঠকের মতামত