
চাঁদপুরে ইলিশের সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেড়েছে মাছের দাম। এর প্রভাব পড়েছে ইলিশের ডিমের বাজারেও। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হচ্ছে ৬ হাজার থেকে সাড়ে ৬ হাজার টাকায়।
চাঁদপুর মাছঘাট ঘুরে দেখা যায়, আড়ত গুলোতে নোনা ইলিশ তৈরির ব্যস্ততা নেই। অধিকাংশ আড়ত বন্ধ। ১০ থেকে ১৫টি নোনা ইলিশ ও ডিমের আড়তের মধ্যে বর্তমানে মাত্র দুটি আড়তে সীমিত পরিসরে কাজ চলছে। কর্মচারীরা অল্পসংখ্যক নরম ইলিশ কেটে লবণ দিয়ে সংরক্ষণ করছেন। মাছের ডিম আলাদা করে প্লাস্টিকের বক্সে রাখা হচ্ছে। তবে মাছের সরবরাহ কম থাকায় ডিমের পরিমাণও অনেক কমে গেছে।
আড়ত সংশ্লিষ্টরা জানান, নরম ইলিশ লবণ দিয়ে বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাত করে প্রায় এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। একইভাবে মাছের ডিমও আলাদা করে সংরক্ষণ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। কিন্তু এবার ইলিশের আমদানি কম থাকায় ডিমের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় দাম বেড়ে গেছে।
ইলিশের ডিম কিনতে আসা একজন ক্রেতা বলেন, ডিমের দাম অনেক বেশি। এক কেজি ডিমের দাম ৬ হাজার টাকা চেয়েছে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য এই দামে কেনা সম্ভব নয়।
আরেক ক্রেতা বলেন, ইলিশ মাছের দাম অনেক বেশি। তাই ভাবছিলাম অন্তত ডিম কিনব। কিন্তু ডিমের দামও নাগালের বাইরে। এক কেজি ডিমের জন্য ৬ হাজার টাকা চাওয়া হচ্ছে। এত টাকা দিয়ে ডিম কেনার সামর্থ্য নেই, তাই খালি হাতেই ফিরতে হচ্ছে।
ইলিশের আড়তদার মো. সম্রাট বলেন, মাছঘাটে ইলিশের ডিমের প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে মাছ কম আসায় ডিমেরও সংকট তৈরি হয়েছে। বর্তমানে নোনা ইলিশের প্রতি মণের দাম প্রায় ৭০ হাজার টাকা। তাই ডিমের কেজি ৬ থেকে সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে।
আরেক আড়তদার মো. নুরে আলম বলেন, ঘাটে এখন ইলিশ খুবই কম আসে। ডিমযুক্ত মাছও কম পাওয়া যাচ্ছে। আগে নিয়মিত মাছ কাটলেও এখন সপ্তাহে মাত্র একবার ইলিশ কাটতে হয়। এক মণ ইলিশ কাটলে মাত্র ৪ থেকে ৫ কেজি ডিম পাওয়া যায়। তাই বাজারে ডিমের দাম বেড়ে গেছে।
লোনা ইলিশ বিক্রেতা মো. মনির হোসেন বলেন, ইলিশের সংকটের কারণে আগের মতো ডিম পাওয়া যাচ্ছে না। চাহিদা অনুযায়ী ক্রেতাদের ডিম দিতে পারছি না। সরবরাহ কম থাকায় দামও বেশি।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শবেবরাত সরকার বলেন, চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ অনেক কম। এ কারণে বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি ইলিশের ডিম ৬ হাজার থেকে সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মাছের আমদানি কমে যাওয়ায় ডিমের দামও বেড়েছে।
টিআর
- ১রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৫৮ জন গ্রেপ্তার
- ২সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৩দ্বিগুণ হলো ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন
- ৪চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৫মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ৭কর্ণফুলী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৮ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি
- ৯খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ১০চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫কমেছে সূচক ও লেনদেন
- ৬তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ৭মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ১০বে লিজিং স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার





পাঠকের মতামত