
কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় ৬ হাজার পিস ইয়াবাসহ রোজিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের হেলাল উদ্দিন (৩৯) নামে সুপারভাইজারকে আটক করেছে র্যাব।
রোববার (২ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে উপজেলার ময়েন মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হেলাল উদ্দিন উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের বাসিন্দা।
তবে হেলাল উদ্দিনের দাবি, সকালে ঢাকা থেকে অপরিচিত একজন তার হাতে কাগজে মোড়ানো একটি প্যাকেট আর মোবাইল নম্বর ধরিয়ে দেন। তাতে একটি মোবাইল ফোন ও চার্জার থাকার কথা ছিল।
রোজিনা পরিবহনের কুমারখালী কাউন্টার মাস্টার আব্দুল হালিম মুঠোফোনে জানান, হেলাল তিন বছর ধরে ঢাকা – কুষ্টিয়াগামী রোজিনা পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত।
বিকাল ৪টার দিকে কুষ্টিয়া র্যাব ১২, সিপিসি -১ এর কোম্পানী কমান্ডার মো. রেজাউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, রাজাবাড়ী থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গাজী ফিলিং স্টেশনের সামনে নেমে একটি ভ্যানে করে যাচ্ছিলেন হেলাল। গোপনে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক লাখ ৮০ হাজার টাকা। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে।
এনজে
- ১বিশ্ববাজারে ৪ শতাংশের বেশি কমলো তেলের দাম
- ২সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৩ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ
- ৪ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৫কুমারখালিতে ৬ হাজার পিস ইয়াবাসহ বাসের সুপারভাইজার আটক
- ৬চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৭ফুটবল খেলতে গিয়ে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
- ৮পাকিস্তানে থানার সামনে আত্নঘাতী হামলায় ১৪ জন নিহত
- ৯ইরানের সঙ্গে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- ১০তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
- ১নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ২চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৩নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৬পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ৮নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ৯সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি: আমিনুল হক
- ১০প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন





পাঠকের মতামত