ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে ফের সোনার দাম বাড়িয়েছে। এবার ভরিতে ২ হাজার ২১৬ ...

কাঁচা মরিচের ঝাঁঝ রুখতে পণ্যটি আমদানির অনুমতি দিয়েছে সরকার। আজ সোমবার থেকেই আমদানি করা যাবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রবিবার রাজধানীর একটি কাঁচাবাজার পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে। কাঁচা মরিচ আমদানির অনুমতিও দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, আমদানি করা কাঁচা মরিচ বাজারে আসতে শুরু করলে, আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।
চলতি সপ্তাহে রাজধানীর বাজারে এক কেজি কাঁচা মরিচ কিনতে ৩২০ থেকে ৩৮০ টাকা খরচ হচ্ছে। গত সপ্তাহে দর ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল।
এনজে

পাঠকের মতামত