
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে ৪১৯ জন গ্রেফতার হয়েছে। এরমধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ গ্রেফতার হয়েছে ৯৬ জন।
নিয়মিত অভিযানে প্রায় প্রতিদিনই বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করছে ডিএমপি।
আজ সোমবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৪৬ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগ ৯ জনকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যতিক সরঞ্জামাদি, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, ১টি পাওয়ার সাপ্লাই মেশিন, ১টি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, ১টি প্রাইভেটকার, নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০.৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানাসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
এনজে
- ১নিরস্ত্রকরণ চুক্তির পর গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১৩
- ২৩৬ জুলাই: ক্যালেন্ডারের পাতা ছিঁড়ে এক নতুন সকাল
- ৩রাজধানীতে ডিএমপির অভিযানে ৪১৯ জন গ্রেফতার
- ৪আজ থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি সরকারের
- ৫বিশ্ববাজারে ৪ শতাংশের বেশি কমলো তেলের দাম
- ৬সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৭ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ
- ৮ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৯কুমারখালিতে ৬ হাজার পিস ইয়াবাসহ বাসের সুপারভাইজার আটক
- ১০চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ১চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ২জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৩নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৪দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ৫পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৬১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- ৭সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি: আমিনুল হক
- ৮প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ৯এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ১০১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন





পাঠকের মতামত