
খুলনার কয়রা উপজেলায় পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা) এর সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২ টায় কয়রা থানা অডিটোরিয়ামে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কয়রা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জিএম মাওলা বক্স, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির অন্যতম সদস্য এমএ হাসান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি শেখ আবুল কালাম আজাদ,কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াছাদ আলী,কয়রা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু তাহের,বাংলাদেশ পূজা উদযাপন কমিটি কয়রা থানা শাখার সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী,কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অলিউল্লাহ,কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমীর জিএম মিজানুর রহমান, বাগালী ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা সালাউদ্দিন, কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক হুমাউন কবির, বিএনপির সিনিয়র নেতা এফএম মনিরুজ্জামান, বিএনপি নেতা জিএম মুস্তাফিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ করেন।
সুধী সমাবেশে বক্তারা পুলিশ সুপার তাজুল ইসলামের কয়রা আগমণকে ধন্যবাদ জানিয়ে কয়রা উপজেলার বিশেষ কিছু সামাজিক,রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার কথা তুলে ধরে বলেন,”কয়রা উপজেলাটি সুন্দরবন বেষ্টিত হওয়ায় এখানে জলদস্যুতার প্রভাব বিদ্যমান থাকায় সুন্দরবনে উপর নির্ভর করে যারা জীবিকা নির্বাহ করে সেই সমস্ত জেলেরা সুন্দরবনে মাছ ধরতে যেয়ে অর্থনৈতিক ভোগান্তি ও শারিরীক নিপীড়নের শিকার হন, বক্তারা জলদস্যুদের যাতোয়াতের পথে প্রয়োজনে সিসি ক্যামেরা বসিয়ে তাদেরকে শনাক্তের ব্যবস্থা গ্রহণের দাবি জানান”
“পাশাপাশি মাদক ও জুয়ার আশক্তির মাধ্যমে যুবসমাজ ধবংসের দারপ্রান্তে অবস্থান করছে এমনকি তাদের বিরুদ্ধে সামাজিকভাবে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে গেলে তাদের দ্বারা হুমকির সম্মুখিন হতে হয় অথচ তাদের এই শক্তির উৎস কি সেটা তদন্ত পূর্বক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি করা হয়।”
“সুধী সমাবেশে বক্তারা যে বিষয়ের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন,সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সহযোগীরা তাদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপতথ্য,আক্রমণাত্মক পোস্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে অথচ তারা দিনেদুপুরে কয়রার বিভিন্ন চায়ের দোকানে আড্ডা দিয়ে থাকে কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কোন ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ জানিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।”
“সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান সুন্দরবনের জলদস্যু এবং চোর ডাকাতদের গোপন চলাচলের স্থানে প্রয়োজনে সিসি ক্যামেরা স্থাপন করে তাদের অবস্থান নিশ্চিত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি করেন।”
“সুধী সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন বাবুল সামাজিক সমস্যা শনাক্তে সাধারণ জনগণের সম্পৃক্ত রাখতে প্রয়োজনে উপজেলার ৭ টি ইউনিয়নে অভিযোগ বক্স নির্মাণের প্রস্তাব দেন যাতে অভিযোগকারীদের পরিচয় গোপন ও নিরাপত্তা থাকবে এবং বিশেষ করে কয়রা থানায় দীর্ঘদিন অভিভাবক না থাকায় আজকের মধ্যেই একজন দক্ষ অভিভাবক পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি করেন।”
“প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা) মতবিনিময় উত্থাপিত সমস্যাদি সমাধানের আশ্বাস প্রদান করেন এবং সাধারণ জনগণকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।”
সর্বোপরি উপকূলের মানুষের প্রত্যাশা এই মতবিনিময় সভাটি আনুষ্ঠানিকতা ও ফটোসেশনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকল উত্থাপিত সমস্যা ও দাবিগুলো যথাযথভাবে সমাধান ও কার্যকর করার তাগিদ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি করার পরামর্শ দেয়া হয় কেননা এক বছর আগে উপজেলার বাগালী ইউনিয়নের নিখোঁজ শিশু সামিরার এখনও সন্ধান না পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন থেকেই যায়।
এনজে
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত