বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬ ৫:১৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

‎বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপাচার্যের ভবনের সামনে এ অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎‎অনুষ্ঠানে জকসুর নেতৃবৃন্দ জকসু ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার জন্য নিন্দা জানান।

‎জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, জকসুর পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দেওয়া, যেটি নির্বাচনের আগে থেকে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিশ্রুতি ছিল যে, আমরা নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করে দেব। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হস্তান্তর করা হয়েছে। আমরা আপনাদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রক্টর, পরিবহন প্রশাসক এবং ছাত্রকল্যাণ সম্পাদক স্যারের হাতে এটা হস্তান্তর করছি।

গত মঙ্গলবার (৪ আগস্ট) জকসুর সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানান ভিপি রিয়াজুল ইসলাম। তিনি বলেন, হামলায় ৭০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। পরে হামলার বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এ ছাড়া হামলায় জড়িত বহিরাগত, অছাত্র ও শিক্ষার্থীদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘কোড অব কনডাক্ট’ প্রণয়নের দাবি জানিয়েছে জকসু।

জকসুর পক্ষ থেকে তিন দফা দাবি জানান ভিপি রিয়াজুল ইসলাম। দাবিগুলো হলো— দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর; বরাদ্দকৃত ২০ কোটি টাকা দিয়ে ১ হাজার ৬০০ শিক্ষার্থীর জন্য চলতি বছর অস্থায়ী আবাসন নির্মাণ; বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে একজন ডাক্তার ও একজন টেকনিশিয়ান নিয়োগ।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় ...

জকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের উপর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদের উপর ছাত্রদলের আক্রমণ ...

ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলের পিঠের চামড়া তুলে ফেলবো: শিবির সভাপতি ইবি শাখা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুব আলী বলেছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল শিক্ষার্থীরা ক্যাম্পাসে ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। বুধবার (৫ ...

কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজিত কর্মসূচি নিয়ে দায়সারাভাবের অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। ...