ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬ ৭:১৮ পিএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ-এর উপস্থিতিতে ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান এ. কে. এম. হাসান রহিম এবং পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুস সায়েম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কর্মকর্তাবৃন্দ পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড থেকে স্বাস্থ্য সেবা গ্রহণে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষরের পর ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের পরিচালক মো: কাইয়ুম খানের সাথে ডকুমেন্ট হস্তান্তর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মানব সম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফজলুল করিম খান, কার্ড ডিভিশনের প্রধান মো: রিয়াদ হোসেন, কার্ড ডিভিশনের এভিপি মো: শফিউল ইসলাম, ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে. এম. হারুনুর রশীদ এবং পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলাপমেন্ট মো: হাবিবুল ইসলাম রুবেল-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ

ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এর চিরচেনা অফিশিয়াল থিম সংগীতকে নতুনভাবে উপস্থাপন করেছে ব্যাংকটি। ...

আইসিএসবির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ শাহজাহান

মোহাম্মদ শাহজাহান এফসিএস, সিপিএফএ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ...

প্রাইম ব্যাংক ও এশিয়ান ডিস্ট্রিবিউশনের চুক্তি ওমোডা-জাইকু গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

প্রাইম ব্যাংক পিএলসি.-এর গ্রাহকরা এখন বাংলাদেশে ওমোডা-জাইকু (Omoda Jaecoo) ব্র্যান্ডের গাড়ির অনুমোদিত পরিবেশক এশিয়ান ডিস্ট্রিবিউশন ...

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ ...

আল-আরাফা ইসলামী ব্যাংকের রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যারে এনপিএসবি সংযুক্ত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শরীয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাইসলামী ব্যাংক পিএলসি রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ ...

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, ...