নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬ ১২:৩২ পিএম

চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) কফি রফতানি বেড়েছে ভিয়েতনামের।

সম্প্রতি দেশটির সরকারি পরিসংখ্যান অধিদপ্তর (জিএসও) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-জুলাই পর্যন্ত ভিয়েতনাম ১৩ লাখ ১০ হাজার টন কফি রফতানি করেছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ১ শতাংশ বেশি। তবে রফতানি বাড়লেও রাজস্ব কমেছে। গত সাত মাসে কফি রফতানি থেকে ভিয়েতনামের আয় ১১ দশমিক ২ শতাংশ কমেছে। তবে জুলাইয়ে দেশটিতে রেকর্ড ৩ লাখ ৯৬ হাজার টন কফি রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৮৭ শতাংশ বেশি।

এনজে

শেয়ার

পাঠকের মতামত