
সিরাজগঞ্জের বেলকুচি থেকে দেশী অনলাইন বেটিং জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১২’র সদস্যরা। এসময় জুয়ার সাইটে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও নগদ ৫,৮৮৫ টাকা জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটের সময় সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানি থেকে প্রেরিত, কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৬ টা ৪০ মিনিটের সময় বেলকুচি থানার আদাচাকী গ্রামের নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি থানার আদাচাকী গ্রামের মোঃ আক্তার খানের ছেলে মোঃ মেনাজুল ইসলাম (২৪), মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ বনি আমিন (২০) ও মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ নিশাত রেজা (২৭)।
র্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৬টা ৪০ মিনিটের সময় সিরাজগঞ্জ র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল জেলার বেলকুচি থানার আদাচাকী গ্রামে নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ দেশী অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। এছাড়াও জুয়ার সাইটে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও নগদ ৫৮৮৫ (পাঁচ হাজার আটশত পচাশি) টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় য, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোনে একাধিক এমএফএস একাউন্ট ব্যবহার পূর্বক অনলাইনে বেটিং/জুয়ার সাইটে ডিজিটাল অর্থ লেনদেন করে আসছে। তারা আরোও জানায় জুয়ার সাইটে অর্থের প্রয়োজন হইলে তারা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ প্রভৃতি) ব্যবহার করে অর্থ সরবরাহ করে থাকে।
পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের বেলকুচি থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।
টিআর
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০সাকিবের পর এবার নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা





পাঠকের মতামত