নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬ ২:২৪ পিএম

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবার গ্রেফতার করেছে।

শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তা‌কে গ্রেফতার করা হয়।

পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ জানান, আদালতের আদেশ প্রতিপালন না করা এবং একই আদেশে গ্রেফতারের নির্দেশ থাকায় হাফিজুরকে গ্রেফতার করা হয়। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পিবিআই জানিয়েছে, চেম্বার জজ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এবং হাফিজুরের পালিয়ে যাওয়ার আশঙ্কা রোধে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে গত ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান।

তবে গত ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একইসঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য ...

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় অধ্যাপক ড. ...

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত

জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা কোনো নেতার তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না, বরং এটি ছিল ...