
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ ইফাদ প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি তিনি স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেছেন। তবে আনুষ্ঠানিক ফল প্রকাশের আগেই জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ে নেমেছেন তিনি।
পরিবার ও সহপাঠীদের স্বপ্ন ছিল, পড়াশোনা শেষ করে ইফাদ পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেবেন। কিন্তু সেই সময়েই তিনি লড়ছেন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো ক্যান্সার সেন্টারে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, যা বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
চিকিৎসকদের দেওয়া পিইটি-সিটি ও বায়োপসি রিপোর্ট অনুযায়ী, ইফাদের স্টেজ–৪ ফুসফুসের ক্যান্সার শনাক্ত হয়েছে। ক্যান্সারটি ইতোমধ্যে ফুসফুস থেকে লিভার, শরীরের বিভিন্ন লিম্ফ নোড, হাড়, পেশি এবং হৃদপিণ্ডের আবরণ পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
পরিবারের সদস্যরা জানান, ইফাদের উন্নত চিকিৎসা অব্যাহত রাখতে কয়েক দফা কেমোথেরাপি, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের প্রয়োজন। এসব চিকিৎসার ব্যয় বহন করতে বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় সমাজের বিত্তবান ব্যক্তি, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষার্থীসহ হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা।
ইফাদের সহপাঠী ও একই বিভাগের শিক্ষার্থী আল-আমিন বলেন, ‘ইফাদ অত্যন্ত মেধাবী ও ভালো শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। কিন্তু সম্প্রতি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়েছে। বর্তমানে তার চিকিৎসার ব্যয় বহন করতে পরিবারকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাই ইফাদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে আমরা তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের কাছে সহযোগিতা চাইছি। পাশাপাশি বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘ইফাদের চিকিৎসায় সহায়তা পাঠানোর মাধ্যমগুলো হলো—
সোনালী ব্যাংক পিএলসি
হিসাব নম্বর: ৩৬১১১০১০১৪৩৪৩
হিসাবের নাম: ফয়সাল আহমেদ ইফাদ
শাখা: মোগড়াপাড়া, নারায়ণগঞ্জ
রাউটিং নম্বর: ২০০৬৭১০৬৮
বিকাশ: ০১৩২৭১১৭১৫৮ (ইফাদ)
রকেট ও নগদ: ০১৩২৭১১৭১৫৮ (ইফাদ)’
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মাজেদ চৌধুরী জানান,ইফাদ অত্যন্ত ভালো ও মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। তার মতো একজন শিক্ষার্থী অকালেই এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় আমরা সত্যিই মর্মাহত। তার উন্নত চিকিৎসার জন্য বিভাগের সব শিক্ষক মিলে একটি তহবিল গঠনের উদ্যোগ নেব। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কীভাবে তার চিকিৎসার জন্য সহযোগিতা পাওয়া যায়, সে বিষয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।’
টিআর
- ১গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ২বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৩সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৪৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৫ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৬অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ৭দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ৮শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৯মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’
- ১০চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে
- ১সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ২সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৩চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৪আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৭সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ১০আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত