জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬ ৬:৩৬ পিএম

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকার বনের ভেতর থেকে ১৬ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ।

শনিবার(৮ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ছোট গজনী এলাকায় অভিযান চালায় ঝিনাইগাতী থানা পুলিশ। এ সময় বনের ভেতরে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা বিপুল পরিমাণ ভারতীয় মদ দেখতে পেয়ে সেগুলো জব্দ করা হয়।

ধারণা করা হচ্ছে,পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারের সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে জব্দ করা মদ থানায় নিয়ে যাওয়া হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মদের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার চর্চা অব্যাহত রাখার আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা এবং সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ...

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির ...

এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ। অর্থাৎ ...

নোয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় নোয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ...