
রাজধানীর মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজন নিহত হয়েছে।
রোববার (৯ আগস্ট) মধ্যরাতে মগবাজার ওয়্যারলেস গেইট এলাকায় গ্রান্ড শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রিয়াদ হোসেন (২২) ও জামান আহমেদ (৪২)।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল বলেন, “কনটেইনারবাহী লরিটি একটি সিএনজি অটোরিকশা, দুটি মোটরসাইকেল ও একটি কারকে ধাক্কা দিয়েছে। এতে ওই যানবাহনগুলো দুমড়ে-মুচড়ে গেছে। গুরুতর আহত অন্তত চারজনকে আশপাশের লোকজন হাসপাতালে নিয়ে গেছে।”
ঘটনার প্রত্যক্ষদর্শী দোকানকর্মী নাসির হোসেন বলেন, মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় ১৪ চাকার লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুটি মোটরসাইকেল, একটি সিএনজি অটোরিকশা ও একটি কারকে ধাক্কা দিয়ে ফুটপাত ঘেঁষে সেটি থেমে যায়। গাড়িটির চালক তখনই নেমে পালিয়ে গেছে।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহতদের হাসপাতালে আনার পর চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।
এর আগে শনিবার রাতে ঢাকার জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ড ভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। সেলিম শেখ নামে ওই তরুণ রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেল চালাতেন।
এনজে
- ১অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ২এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ৩জবির আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বি-সম্পাদক মারুফ
- ৪চট্টগ্রাম বন্দরে তৃতীয় প্রান্তিকে পণ্য হ্যান্ডলিংয়ে নেতিবাচক প্রবণতা
- ৫অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬ব্যাংক খাতে নতুন দুর্যোগ: ছোট ঋণেও আশঙ্কাজনক খেলাপি
- ৭ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৮জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- ৯চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ১০শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৩মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৪১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৫এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৬সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৭এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৮এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৯শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ
- ১০নিউজিল্যান্ডের সঙ্গে ওষুধ ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব





পাঠকের মতামত