
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ।
আজ সোমবার সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন।
এবার মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দেশের ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দুই লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গড় পাসের হার ৫৫.৪৯ শতাংশ।
পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে এক লাখ ৫৮ হাজার ৩৫০ জন ছাত্র ও ছাত্রী এক লাখ ৩৮ হাজার ৬৩২ জন ছাত্রী। ফলাফলে পাসের দিক থেকে এগিয়ে আছে ছাত্রীরা। এক লাখ ৩৮ হাজার ৬৩২ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৮৩ হাজার ৩৫ জন উর্ত্তীর্ণ হয়।
গড় পাসের হার ৫৯.৮৯ শতাংশ।
অপরদিকে, এক লাখ ৫৮ হাজার ৩৫০ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। এরমধ্য উর্ত্তীর্ণ হয়েছে ৮১ হাজার ৭৬৫ জন।গড় পাসের হার ৫১.৬৪ শতাংশ।
এবারের দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ছয় হাজার ৭১৬ জন।
এদিকে এগিয়ে রয়েছে ছাত্ররা। মোট জিপিএ ৫ এর মধ্যে তিন হাজার ৫৭২ জন ছাত্র ও তিন হাজার ১৪৪ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করে।
এনজে
- ১অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ২এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ৩জবির আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বি-সম্পাদক মারুফ
- ৪চট্টগ্রাম বন্দরে তৃতীয় প্রান্তিকে পণ্য হ্যান্ডলিংয়ে নেতিবাচক প্রবণতা
- ৫অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬ব্যাংক খাতে নতুন দুর্যোগ: ছোট ঋণেও আশঙ্কাজনক খেলাপি
- ৭ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৮জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- ৯চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ১০শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৩১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৬এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৭এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৮সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৯নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ১০চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার





পাঠকের মতামত