নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬ ২:১৮ পিএম

বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো ইস্যুই এমন নয়, যা দুই দেশ বসে সমাধান করতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতীয় রাষ্ট্রদূত বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছিল পিপলস রিপ্রেজেন্টেটিভ টু পিপলস রিপ্রেজেন্টেটিভ। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথমবার দেখা হলেও তার কাছে সেটি প্রথম সাক্ষাৎ বলে মনে হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণকে খুবই ভালো, হাম্বল ও অন দ্য গ্রাউন্ড হিসেবে উল্লেখ করেন তিনি।

দুই দেশের সম্পর্ক নিয়ে রাষ্ট্রদূত বলেন, ইস্যু না থাকলে তো ডেমোক্রেসি থাকবে না। ইস্যু তো থাকবেই। কোনো ইস্যু এই রকম না যা আমরা সলভ করতে পারি না। আমি কনফিডেন্টলি বলতে পারি, কোনো ইস্যু নেই যা আমরা বসে সেটেল করতে পারি না।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক ভালো থাকলে সেটি দুই দেশের জন্যই উইন-উইন সিচুয়েশন হবে। দুই দেশের সাধারণ মানুষও ভালো সম্পর্ক চায়।

রাষ্ট্রদূত বলেন, আমরা শুধু সীমান্ত শেয়ার করি না, আমরা স্বপ্নও শেয়ার করি। দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক ও ভৌগোলিক বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন আগামী দিনগুলোতে সম্পর্ক আরও ভালো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি দুই দেশের মধ্যকার বিদ্যমান ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশে দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও আতিথেয়তার কথাও উল্লেখ করেন ভারতীয় রাষ্ট্রদূত।

তিনি বলেন, বাংলাদেশে এসে গত দুই মাসে তিনি অনেক সম্মান, ভালোবাসা ও প্রীতি পেয়েছেন।

দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হলে তা ইতিবাচক ফল বয়ে আনবে বলেও আশা করেন ভারতীয় রাষ্ট্রদূত। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের দুই দেশের সাধারণ মানুষই সম্পর্ক ভালো দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে অপহরণ ও গুমের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত সেনা ...

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ...

ডিএমপির ২ এডিসি ও ৫ এসির বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) দুই জন অতিরিক্ত পুলিশ কমিশনার(এডিসি) এবং পাঁচজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি ...