
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি মিছিল বের হয়ে ডায়না চত্বর ও প্রশাসন ভবন প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
এসময় সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে শাখা ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রশক্তি, তালাবায়ে আরাবিয়া সহ ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিক্ষোভ মিছিলে ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে; জুলাই থেকে শিক্ষা নে, নইলে গদি ছেড়ে দে; কমিটি না মেধা, মেধা মেধা; মামা না চাকরি, চাকরি চাকরি; চাচা না চাকরি, চাকরি চাকরি; বাণিজ্য না শিক্ষা, শিক্ষা শিক্ষা; লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এছাড়া মানববন্ধনে বিভিন্ন প্রতিবাদী লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনকারী শিক্ষার্থীরা বলেন, “এনটিআরসিএ -এর নিয়োগ প্রক্রিয়া কমিটির হাতে দেওয়ার যে পাঁয়তারা করছেন যদি সেটি ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করেন তাহলে ইবির সকল শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন করা হবে। আমরা স্কুল কলেজ ও মাদ্রাসা বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ম্যানেজিং কমিটির হাতে হোক সেটা আমরা চাই না। এনটিআরসিএ এর আগে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলছিল আমরা পুনরায় সেই পদ্ধতিই চাই। দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করতে হবে।”
তারা আরও বলেন, “পুনরায় সুদ, ঘুষ ও দুর্নীতি যেন ম্যানেজিং কমিটি করে বেসরকারি শিক্ষক নিয়োগ দিতে পারে সেই আগের পদ্ধতি পুনরায় চালু করতে চাচ্ছে সেটা শিক্ষার্থীরা মেনে নিবে না। গতকাল শিক্ষামন্ত্রী তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে যে বিবৃতি দিয়েছে সেটা আরও স্পষ্ট করতে হবে। সুস্পষ্ট প্রজ্ঞাপন জারি করে পূর্বের ন্যায় স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা চালু করতে হবে।”
ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ প্রক্রিয়া দেওয়ার পর, শিক্ষামন্ত্রী এডমিন প্যানেল দিয়ে পোস্ট করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আপনারা দলীয় ফিনান্সিয়াল পলিসি নির্ধারণ করার জন্য এসব করছেন। মুর্খদের হতে অনার্স শেষ করা ছাত্রদের নিয়োগের প্রক্রিয়া পুনরায় চালু করার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেয়ার পাঁয়তারা করছেন। আত্মঘাতী কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলে ছাত্রসমাজ তা মেনে নেবে না।
টিআর
- ১ঋণ জালিয়াতির অভিযোগ করে সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৪ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৫পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৬কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৭বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৮চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৯এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ১০মোড়লগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৩চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ৪২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৭পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
- ৮শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৯সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ১০চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী





পাঠকের মতামত