জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬ ৬:২৩ পিএম

মাদারীপুর সদর থানার নতুন মাদারীপুর এলাকা থেকে হত্যা, মারামারি, বিস্ফোরকসহ সাতটি মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিন বেপারীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টা ১০ মিনিটের দিকে মাদারীপুর সদর মডেল থানার নতুন মাদারীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ইয়াছিন বেপারী পশ্চিম রাস্তি এলাকার এলাহী বেপারীর ছেলে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে হত্যা, মারামারি ও বিস্ফোরকসহ মোট সাতটি মামলা রয়েছে এবং এসব মামলায় তিনি পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি।

এ সময় একাধিক মারামারি ও ছিনতাই মামলার আসামি হুমায়ুন মাতুব্বর (৩৪) এবং ইয়াছিনের সহযোগী হিসেবে সজল বেপারী (১৮) নামে আরও দুজনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, কিছুদিন আগে এক প্রবাসীর বাসায় প্রবেশ করে দেশীয় অস্ত্র হাতে ইয়াছিন বেপারীর ডাকাতির চেষ্টার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে আসার পর তাকে গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়।

গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, হত্যা, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, নিষিদ্ধ সংগঠনের দুষ্কৃতিকারী, ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য যুব র‍্যালি

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ উপজেলা শাখার উদ্যোগে ...

জনদূর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন লিটন তালুকদার

জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজ থেকে মিমকো জুটমিল ও মডেল স্কুল গামী গুরুত্বপূর্ণ রাস্তাটি ...

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স

কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভারত সরকারের উপহার দেওয়া একটি আধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রায় ...

জমি সংক্রান্ত বিরোধের জেরে মাদ্রাসার মুহতামিমের ওপর হামলার অভিযোগ

মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে মারকাজুত তাকওয়া কওমি মাদ্রাসার মহতামিম ...