
বাগেরহাটের মোড়লগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—মহিষপুরা এলাকার মৃত আরশেদ আলী হাওলাদারের ছেলে মো. মাসুদুর রহমান মিঠু, কিসমত জামুয়া গ্রামের আলমগীর তালুকদারের ছেলে মো. আবু তাহের তালুকদার, হরতকিতলা গ্রামের রুস্তম আলী ফকিরের ছেলে মো. শফিকুর রহমান, ভাটখালী গ্রামের মো. ইসমাইল মোল্লার ছেলে মো. ইউনুস মোল্লা, দক্ষিণ জোকা গ্রামের রহিম খানের ছেলে জাকির খান ও সিদ্দিক খান।
এ ছাড়া রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের শিকিরডাঙ্গা গ্রামের মো. আকবর শেখের ছেলে মাদক মামলার আসামি আজমল শেখ, মোড়লগঞ্জের পালেরখণ্ড গ্রামের নাসিরুদ্দিনের ছেলে মো. রাহাত, উত্তর সরালিয়া গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে নবীন হাওলাদার এবং একই গ্রামের মোকলেছ বেপারীর ছেলে ইব্রাহিম বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের পাশাপাশি মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। অভিযানকালে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
মোড়লগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, বাগেরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
টিআর
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৬কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৭সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৮ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত