
ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরা এখন এই কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
মঙ্গলবার (১১ আগষ্ট) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।
উপজেলার বারইয়ারহাট-শান্তিরহাট-আবুরহাট সড়কের উন্নয়নকাজ উদ্বোধন উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়।
সংসদ সদস্য নুরুল আমিন তাঁর বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীরও কড়া সমালোচনা করেন।
জামায়াতের এক সংসদ সদস্য গাজী নজরুলের প্রসঙ্গ টেনে তিনি জানান, ওই নেতা একটি মেয়ে নিয়ে ধরা পড়ার পর প্রথমে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি মিথ্যা বলে দাবি করা হয়েছিল। পরে ঘটনাটি ঢাকতে না পেরে তাঁকে বহিষ্কারের নাটক করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
জামায়াত নেতাদের উদ্দেশে তিনি বলেন, তারা যদি মনেপ্রাণে ইসলাম বিশ্বাস করে, তবে এই নেতাকে ইসলামি শরিয়ত মোতাবেক শাস্তির ব্যবস্থা করতে হবে।
তিনি উল্লেখ করেন, শরীয়ত মোতাবেক এই ধরনের অপরাধের শাস্তি হিসেবে পাথর মারতে হয়, কিন্তু জামায়াত কোনো শাস্তির ব্যবস্থা করেনি।
জনগণ তখন বুঝবে তাদের কথা ও কাজে মিল আছে কি না, সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, যারা আগে এর বিরোধিতা করেছিল, তারাই এখন কার্ড পাওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তদবির করছে।
উন্নয়নের ধারাবাহিকতায় ১৪ কোটি টাকা ব্যয়ে ১১ কিলোমিটার দীর্ঘ বারইয়ারহাট-শান্তিরহাট-আবুরহাট সড়কটি সংস্কার করা হবে বলে তিনি জানান। ঠিকাদারদের ওয়ার্ক অর্ডারের নির্দেশনা মেনে মানসম্মতভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।
সড়ক সংস্কার উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বারইয়ারহাট পৌর বিএনপির সদস্য সচিব ও কমিশনার নিজাম উদ্দিন এবং ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক।
জনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলিউল কবির ইকবাল, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন এবং সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন এবং কেন্দ্রীয় যুবদলের সদস্য আমিনুল ইসলাম তৌহিদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান এবং সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়াও এতে বক্তব্য দেন।
ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম ভূঁইয়া এবং জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, ধুম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুর ইসলাম ফারুক এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটুও সভায় বক্তব্য প্রদান করেন।
টিআর
- ১বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ২চীনের অর্থনীতিকে বদলে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী ঝুর মৃত্যু
- ৩বিশ্ববিদ্যালয় ও হলের নামে ফেসবুক পেজ খুলে ‘গুপ্ত’ রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ
- ৪ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭২৩
- ৫মালয়েশিয়ায় ৩৭০ বাংলাদেশিসহ ১০৪৩ অবৈধ অভিবাসী আটক
- ৬কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ
- ৭ফের ৫ দিনের রিমান্ডে ডেভিড ইমন
- ৮১১ দিনে রেমিট্যান্স এলো ১৩৮ কোটি ডলার
- ৯ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ১০গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৪পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৭প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৮বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৯চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ১০এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন





পাঠকের মতামত