
চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় মারা যায় বাবা। মানুষের কাছে হাত পেতে সংসার চালায় মা। তবুও পড়ালেখার মনোবল হারায়নি মাদারীপুরের নূরে ফাতেমা। অভাব অনটনের সাথে লড়াই করে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ফাতেমা। তার স্বপ্ন ডাক্তার হয়ে অসহায়দের পাশে দাঁড়াবে। তবে ভবিষ্যৎ পড়াশোনার খরচ নিয়ে চরম দুশ্চিন্তায় পরিবার। সরকারের সহযোগিতা কামনা করেছেন শিক্ষক ও স্থানীয়রা। তবে মাদারীপুরের ফাতেমার পড়াশোনার সকল দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার।
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মেয়ে, তবুও মুখে হাসি নেই মায়ের, বুকে যেন চাপা কষ্ট আর কপালে চিন্তার ভাজ। কারণ মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন পূরণের ক্ষমতা নেই অসহায় পরিবারের।
মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া এলাকার মো.মফিজুল ইসলাম ও ইয়াসমিন বেগম দম্পত্তির মেয়ে নূরে ফাতেমা। তিন বোনের মধ্যে সবার ছোট সে। প্রায় ৬ বছর আগে স্ট্রোক করে মারা গেছে বাবা। মাত্র ১০ বছর বয়সেই বাবাকে হারিয়ে এতিম হয় ফাতেমা। মাথার ওপর থেকে বট গাছের ছায়া সরে যাওয়ায় তাদের সংসারে নেমে আসে দুঃখ-দুর্দসা। বিভিন্ন মানুষের সহায়তায় চলে তাদের সংসার। তবে তার মেধাকে হার মানাতে পারেনি অভাব অনটন। জরাজীর্ণ ঘরে বসবাস করলেও মায়ের সাহস আর দৃঢ় অধ্যাবসায় এনে দিয়েছে তার লক্ষ্যে পৌঁছানোর সফলতা। চরমুগুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে এই মেধাবী ছাত্রী ফাতেমা। ভবিষ্যতে ডাক্তার হয়ে অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার স্বপ্ন বুনছে সে। এতে এলাকায় খুশির জোয়ার বইলেও পরিবারের কপালে পড়েছে চিন্তার ভাজ। কলেজে ভর্তিসহ ভবিষ্যৎ পড়াশোনার ব্যয় বহন করতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।
চরমুগুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমানা আক্তার বলেন, ফাতেমার মতো এমন মেধাবী শিক্ষার্থীর পড়ালেখার ধারাবাহিকতা ধরে রাখতে এবং তার স্বপ্ন পূরণে সমাজের বিত্তশালীসহ সরকারের সহযোগিতার প্রয়োজন।
এদিকে ফাতেমার পড়াশোনার সকল দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার।
শুধু এসএসসিতেই নয়, এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের আয়োজিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে মেধার পরিচয় দিয়েছে ফাতেমা। জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের হাত অর্জন করেছে একাধিক সম্মাননা পুরস্কার। এই মেধাবী ছাত্রীকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে শিক্ষার ব্যবস্থা করবে সরকার, এমনটাই দাবি এলাকাবাসীর।
এনজে
- ১বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ২অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৩বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৪পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৫শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৬রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৭বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৮কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৯বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১০বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৩চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ৪প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৫বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৬গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৭ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ১০কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স





পাঠকের মতামত