জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬ ৫:৪৩ পিএম

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন এটোম টেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রকল্প সূত্রে জানা যায়, মৃত সের্গেই (৫১) রূপপুর বিদ্যুৎপ্রকল্পে রুশ পারমাণবিক প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান ‘অ্যাটমটেক এনার্জো’-এর কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। সকালে ৫.৭ বিল্ডিংয়ের ভেতরে কাজ করার সময় হঠাৎ অসুস্থতা অনুভব করে মাটিতে ঢলে পড়েন সের্গেই। খবর পেয়ে কোম্পানির চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, সের্গেই অসুস্থ বোধ করলে প্রথমে প্রকল্পের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন এবং হাসপাতালে যেতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়ে মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, আইনগত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। চিকিৎসকের রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি

কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে অনেক পরিবার যখন ...

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য যুব র‍্যালি

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ উপজেলা শাখার উদ্যোগে ...

জনদূর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন লিটন তালুকদার

জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজ থেকে মিমকো জুটমিল ও মডেল স্কুল গামী গুরুত্বপূর্ণ রাস্তাটি ...

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স

কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভারত সরকারের উপহার দেওয়া একটি আধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রায় ...