
“প্রাণের মানুষ আছে প্রাণে”—কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির এই অমর বাণীকে ধারণ করে কুষ্টিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ২২শে শ্রাবণ।
সাহিত্য, সংগীত, দর্শন ও মানবতাবাদে বাঙালির চেতনাকে সমৃদ্ধ করা কবিগুরুকে স্মরণ করতে জেলা শিল্পকলা একাডেমিতে মিলিত হন শিল্পী, সাহিত্যিক, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী ও রবীন্দ্রঅনুরাগীরা।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শ্রদ্ধার্ঘ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবন, সাহিত্যকর্ম, দর্শন এবং কুষ্টিয়ার সঙ্গে তাঁর গভীর সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।
কুষ্টিয়া জেলা কালচারাল অফিসার তাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক রিনা বিশ্বাস ও শিল্পী ও কথাসাহিত্যিক কনক চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথকে শুধু কবি, সাহিত্যিক কিংবা সংগীতস্রষ্টা হিসেবে দেখলে তাঁর বিশাল সৃষ্টিসত্তার পূর্ণাঙ্গ মূল্যায়ন হয় না। তিনি বাংলা সাহিত্য, সংগীত, শিক্ষা, দর্শন, চিত্রকলা ও বাঙালির মানবিক চেতনার বিকাশে যুগান্তকারী ভূমিকা রেখেছেন। তাঁর সাহিত্যকর্মে প্রকৃতি, প্রেম, মানবতা, স্বাধীনতা, অসাম্প্রদায়িকতা ও মানুষের মর্যাদার বিষয়গুলো বারবার উঠে এসেছে।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালন শুধু আনুষ্ঠানিক স্মরণ নয়। তাঁর সাহিত্য, মানবিক দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও প্রকৃতিপ্রেমকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই হওয়া উচিত এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।
কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রসৃষ্টির গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে বক্তারা বলেন, রবীন্দ্রনাথের সঙ্গে কুষ্টিয়ার সম্পর্ক কেবল স্মৃতির নয়, তাঁর সৃষ্টিশীল জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িত। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে জমিদারি তদারকির কাজে দীর্ঘ সময় অবস্থানকালে পদ্মা নদী, গ্রামীণ জীবন, প্রকৃতি ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর গভীর পরিচয় তৈরি হয়। সেই অভিজ্ঞতা তাঁর সাহিত্য ও সংগীতে নতুন মাত্রা যোগ করে।
শিলাইদহের কুঠিবাড়ি আজও রবীন্দ্রস্মৃতির অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। এখানে বসেই কবি অসংখ্য কবিতা, গান, গল্প ও চিঠি রচনা করেন। তাঁর বিখ্যাত ‘সোনার তরী’, ‘চিত্রা’,‘ক্ষণিকা’সহ বিভিন্ন সৃষ্টির সঙ্গে শিলাইদহের প্রকৃতি ও জীবনযাত্রার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা হয়ে আসছে।
টিআর
- ১চকরিয়ায় বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৩ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
- ৪এক বছরে পুঁজিবাজারে লেনদেনের গতি বেড়েছে ৪ গুণের বেশি
- ৫ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে বাংলাদেশিদের, কমেছে বিদেশিদের
- ৬সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি : গয়েশ্বর
- ৭চাঁদপুরে স্বর্ণব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ৮জেনিথ ইসলামী লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৯ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করছে সিটি গ্রুপ, সংগ্রহ করবে ১৫০০ কোটি টাকা
- ১০বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চান আইরিন খান
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৪বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ৫ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ৮শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৯আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য যুব র্যালি
- ১০গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে





পাঠকের মতামত