
‘বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের মধুটিলা ও বালিজুরি রেঞ্জের আয়োজনে পৃথকভাবে সংশ্লিষ্ট রেঞ্জ কার্যালয় এলাকায় বুধবার (১২ আগষ্ট) দিনব্যাপী বিশ্ব হাতি দিবস ২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আব্দুল মালেক, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।
পৃথক দুটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস.বি তানভীর আহমেদ ইমন, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া, রাতুল সাহা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্ এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনি প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট রেঞ্জের বন বিভাগের বন কর্মকর্তা, পরিবেশ কর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, পৃথিবীতে দ্রুতই হাতির সংখ্যা কমে যাচ্ছে। এখানের বন জঙ্গল ছোট। এখানে আবার মানুষও থাকে। হাতির সুরক্ষা তখনই নিশ্চিত হবে যখন মানুষ আর বনের জঙ্গলে ঢুকবেনা, বনে হাতির জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা যাবে এবং বনে হাতির জন্য নিরাপদ বিচরণ ক্ষেত্র তৈরি করা সম্ভব হবে। এভাবেই হাতি মানুষের সহাবস্থান নিশ্চিত করা সম্ভব। বন বিভাগসহ আমরাও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে হাতি-মানুষ সহাবস্থানের বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, মানুষ যাতে জীবিকার জন্য বনের ভিতরে ঢুকে চাষাবাদসহ অন্যান্য কাজের জন্য যেয়ে হাতির সামনে না পড়ে যায় এ বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে এবং বিকল্প জীবিকার অন্বেষণ করতে হবে।
এনজে
- ১হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ২ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
- ৩এক বছরে পুঁজিবাজারে লেনদেনের গতি বেড়েছে ৪ গুণের বেশি
- ৪ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে বাংলাদেশিদের, কমেছে বিদেশিদের
- ৫সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি : গয়েশ্বর
- ৬চাঁদপুরে স্বর্ণব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ৭জেনিথ ইসলামী লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৮ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করছে সিটি গ্রুপ, সংগ্রহ করবে ১৫০০ কোটি টাকা
- ৯বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চান আইরিন খান
- ১০মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৪বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ৫ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ৮শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৯বিশ্ববিদ্যালয় ও হলের নামে ফেসবুক পেজ খুলে ‘গুপ্ত’ রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ
- ১০আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য যুব র্যালি





পাঠকের মতামত