
লক্ষ্মীপুরের রায়পুরে ইতালি প্রবাসী জাকির হোসেনের সাবেক স্ত্রী জেসমিন আক্তার মুন্নির বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করে ২৫ বছরের সংসার ভেঙে কথিত প্রেমিককে বিয়ের অভিযোগ উঠেছে।
ঘটনাটি উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর এলাকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় জাকির হোসেন অভিযোগ করেন, গত ১৫ জুলাই তাঁর সাবেক স্ত্রী জেসমিন দীর্ঘদিনের কথিত প্রেমিককে বিয়ে করেন। এর আগে ইতালি প্রবাস জীবনে তাঁর উপার্জনের প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
জাকির আরও অভিযোগ করেন, ২৫ বছরের সংসার জীবনের ইতি টেনে জেসমিন চার সন্তানকে তাঁর কাছে রেখে অন্য একজনকে বিয়ে করেছেন। এ ঘটনায় তাঁর শ্বশুর, শাশুড়ি ও জেসমিনের ভাই সাইফুল ইসলাম জড়িত বলেও দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন জাকির।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জেসমিন বলেন, ইতালিতে থাকাকালে তাঁর স্বামী তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। নিরুপায় হয়ে তিনি অন্য একজনকে বিয়ে করেছেন। টাকা আত্মসাতের অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তিনি।
জেসমিনের ভাই সাইফুল ইসলামও অভিযোগ অস্বীকার করে বলেন, বোনের সংসার ভেঙে যাওয়ার ঘটনায় তাঁদের কোনো ভূমিকা নেই।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূইয়া বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। থানাতেও একটি অভিযোগ এসেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনজে
- ১ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২বাংলাদেশে কার্যক্রম বাড়াতে চায় মেটা, স্থানীয় অবকাঠামো স্থাপনের আশ্বাস
- ৩চকরিয়ায় বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৫ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
- ৬এক বছরে পুঁজিবাজারে লেনদেনের গতি বেড়েছে ৪ গুণের বেশি
- ৭ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে বাংলাদেশিদের, কমেছে বিদেশিদের
- ৮সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি : গয়েশ্বর
- ৯চাঁদপুরে স্বর্ণব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ১০জেনিথ ইসলামী লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৪বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ৫শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৬ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৭শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৮বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ৯বিশ্ববিদ্যালয় ও হলের নামে ফেসবুক পেজ খুলে ‘গুপ্ত’ রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ
- ১০ফের ৫ দিনের রিমান্ডে ডেভিড ইমন





পাঠকের মতামত