
যশোরের কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে। এ সময় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের অনুমোদনহীন খাদ্য জব্দ করে জনসম্মুখে তা বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।
জানা গেছে, কেশবপুর শহরের মেইন রোডের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রিভা ফুডের মালিক হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে শিশুদের খাদ্যপণ্য, পেপসি, স্পিডসহ বিভিন্ন ধরনের অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন খাদ্যপণ্য কেশবপুর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারের ছোট-বড় দোকানে বিক্রি করে আসছিল। গতকাল বৃহস্পতিবর গোপন সংবাদের ভিত্তিতে যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান নেতৃত্বে ভোক্তা অধিকার ও পুলিশ সদস্যরা ঘটনা স্থলে গিয়ে অভিযান পরিচালনা করে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমান বেজাল শিশু খাদ্য জব্দ করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক অভিযান পরিচালনা করে রিভা ফুডের মালিক হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান বলেন, শিশুদের খাদ্যপণ্যে অনিয়ম, বিএসটিআই অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ও বাজার তদারকি অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তাদের সচেতন থাকার এবং অনিয়মের তথ্য দিয়ে অধিদপ্তরকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এনজে
- ১চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ, বিক্ষুব্ধ চালকরা
- ২আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানির ২ জাহাজে ইরানের হামলা
- ৩ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৪অষ্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিতে তানজিদ তামিমের ইতিহাস
- ৫শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৬১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ৯আইকিউএয়ার সূচকে আজও ঢাকার বাতাস মাঝারিমানের
- ১০ইরানকে অবরোধের হুমকি যুক্তরাষ্ট্রের, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ১‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ২অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৩রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৫রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
- ৬চাঁদপুরে স্বর্ণব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ৭চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
- ৮রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ৯ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
- ১০মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি





পাঠকের মতামত