
প্রশাসন যখন শুধু দাপ্তরিক গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, তখন সরকারি সেবার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়। সেই বার্তাই যেন দিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনব্যাপী ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পর্যায়ের সেবা কার্যক্রম পরিদর্শন করে তিনি সরাসরি কথা বলেছেন সাধারণ মানুষ, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সঙ্গে।
সফরকালে জেলা প্রশাসক উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, ভূরুঙ্গামারী থানা, তিলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিলাই ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সরকারি সেবার মান, মানুষের ভোগান্তি এবং মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন তিনি।
তিলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিশুদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে আটকে রাখলে চলবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে তাদের যুক্ত করতে হবে।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “শিশুদের শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখলে চলবে না। শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত করতে হবে। একটি সুস্থ ও মানসিকভাবে বিকশিত শিশু কখনোই পথ হারায় না। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকা সবচেয়ে জরুরি।”
শিক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও ছড়িয়ে দেন জেলা প্রশাসক। স্থানীয় গুরুত্বপূর্ণ সড়কের পাশে তালগাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
এরপর তিলাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মাদক, নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে বৃহৎ জনসচেতনতামূলক সভা। সভায় সামাজিক এসব ব্যাধির বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসকের সরাসরি মাঠপর্যায়ে উপস্থিতি স্থানীয় মানুষের মধ্যেও তৈরি করেছে ইতিবাচক সাড়া। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “জেলা প্রশাসক নিজে প্রত্যন্ত এলাকায় এসে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে কথা বলেছেন। এতে অভিভাবকদের মধ্যে সচেতনতা বেড়েছে। সরকারি সেবা পেতে কোনো অনিয়ম হলে সরাসরি যোগাযোগের আশ্বাস আমাদের আস্থা বাড়িয়েছে।”
স্থানীয় অভিভাবকরাও বিদ্যালয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, শিশুদের ভবিষ্যৎ শুধু পরীক্ষার ফলাফলে নয়, একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার মধ্যেই নিহিত।
সচেতন মহলের মতে, জেলা প্রশাসকের এ ধরনের মাঠপর্যায়ের পরিদর্শন নিছক আনুষ্ঠানিকতা নয়; বরং সরকারি সেবাকে জনগণের আরও কাছে নেওয়ার একটি কার্যকর উদ্যোগ। দপ্তরের ফাইল ও সভাকক্ষের বাইরে গিয়ে বাস্তবতা দেখা, মানুষের কথা শোনা এবং সমস্যার জায়গাগুলো চিহ্নিত করার মাধ্যমে প্রশাসনের সঙ্গে জনগণের দূরত্ব কমছে।
পরিদর্শনকালে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে সরকারি সেবার গুণগত মান নিশ্চিত করা, জনগণের ভোগান্তি কমানো এবং স্থানীয় উন্নয়নকে আরও গতিশীল করতে এ ধরনের সরেজমিন পরিদর্শন ও জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত থাকবে।
টিআর
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৬কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৭নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৮সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ১০ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার





পাঠকের মতামত