স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬ ১০:৪৩ এএম

বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামিতে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। এই ম্যাচে পেনাল্টি মিস করে মায়ামিকে সমতায় ফেরানোর বড় সুযোগ হাতছাড়া করেন তিনি। এতে বড় পরাজয়ের স্বাদ পেয়েছে মায়ামি।

রোববার (১৬ আগস্ট) ভোরে হানি মুখতারের জোড়া গোলে ইন্টার মায়ামিকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ন্যাশভিলে।

এদিন ম্যাচের ১৬তম মিনিটে গোল করে স্বাগতিক দলটিকে এগিয়ে দেন অ্যান্ডি নাহার। বাঁ প্রান্তের কাছে এলিয়াস সাদের পাসে হেড করে মৌসুমে নিজের প্রথম গোলটি করেন তিনি। এরপর ২৩তম মিনিটে গোল করার বড় সুযোগ পেয়েছিলেন ইন্টার মায়ামির অধিনায়ক।

তবে মেসির নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াকে। ফিরতি বল জালে পাঠিয়েছিলেন সার্জিও রেগিলন। কিন্তু পরে দেখা যায়, রেগিলন পেনাল্টি বক্সে আগেই ঢুকে পড়েছিলেন। ফলে গোলটি বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে মায়ামি। ৪৮তম মিনিটে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক গোল করেন তেলাসকো সেগোভিয়া। তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। একই মিনিটে সাদের পাস থেকে গোল করে ন্যাশভিলেকে আবার এগিয়ে দেন মুখতার।

এর আট মিনিট পর দলের হয়ে মৌসুমের সর্বোচ্চ ১২তম গোলটি করেন স্যাম সারিজ। ব্যাকহিল দিয়ে বল জালে পাঠিয়ে তিনি ন্যাশভিলের লিড ৩-১ করেন। ৬২তম মিনিটে মায়ামির গোলরক্ষক রোকো রিওস-নোভোর ভুলে ম্যাচ কার্যত নিশ্চিত করে ফেলে ন্যাশভিলে।

গোলকিক নিতে গিয়ে শোয়াকের কাছ থেকে আসা বলের গতিপথ ভুল বুঝে পড়ে যান রিওস-নোভো।  সেই সুযোগে বলের দখল নিয়ে ন্যাশভিলের ব্যবধান ৪-১ করেন মুখতার। মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর দলটির বিপক্ষে এটি ন্যাশভিলের মাত্র দ্বিতীয় জয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

অবশেষে বিয়ে করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের ভেরিফায়েড ফেসবুক ...

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...

মেসির নৈপুণ্যে ঘুরে দাঁড়ানোর আরেকটি গল্প লিখে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও প্রত্যাবর্তনের আরেকটি ...