
১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে ক্ষুদ্রঋণের একটি ছোট্ট প্রকল্প হিসেবে যাত্রা শুরু করেছিল গ্রামীণ ব্যাংক। সামাজিক পরাধীনতার শৃঙ্খল ভেঙে নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক ক্রান্তিকালের অবসান ঘটানোই ছিল যার লক্ষ্য। কালের পরিক্রমায় বন্ধুর পথ পাড়ি দিয়ে প্রতিষ্ঠানটি আজ কোটি মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তীর বছরকে স্মরণীয় করে রাখতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে ১ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে গ্রামীণ ব্যাংক।
এর অংশ হিসেবে শনিবার (১৫ আগস্ট) পটুয়াখালী জোনের মহিপুর-কলাপাড়া শাখায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, কোম্পানি সচিব আবদুস সবুর মো. বাকিউস, জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘পঞ্চাশ বছর আগে গ্রামীণ ব্যাংক দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল, আজ আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। ১ কোটি বৃক্ষরোপণ শুধু সংখ্যা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সুবর্ণজয়ন্তীর সবুজ উপহার।’
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, ‘গ্রামীণ ব্যাংকের অর্ধশত বছরের যাত্রা মানুষের স্বপ্ন পূরণের যাত্রা। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের প্রতিটি সদস্যের পরিবারের পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি দেশকে জলবায়ু-সহনশীল করে তুলতে চাই।’
প্রতিষ্ঠানটি জানায়, দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের ২ হাজার ৫২৮টি শাখায় উৎসবমুখর পরিবেশে সদস্যদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি চারাগাছ বিতরণ করা হচ্ছে। বাড়ির আঙিনা ও উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বছরব্যাপী অব্যাহত থাকবে।
বিএইচ
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৪স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৫জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৬বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৭যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৮মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৯চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার
- ১০একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন





পাঠকের মতামত