
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচির একটি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। উদ্বোধনের কয়েকদিন পরই রাস্তা রক্ষা করার জন্য নির্মিত সিসি ব্লকের ইটের গাইড ওয়াল ধসে পড়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অপরিকল্পিত কাজের কারণেই এই বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরের ১ম পর্যায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচির আওতায় প্রকল্প নং: ২৯ এর কাজ বাস্তবায়িত হচ্ছিল। তারই ধারাবাহিকতায় উপজেলা পিআইও অফিসের মাধ্যমে আওনা ইউনিয়নের স্থল আবুল হোসেনের বাড়ি হতে পদ্মবিল মসজিদগামী রাস্তার প্যালাসাইটিং ও ভরাট করণ” শীর্ষক এই প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয় ১ লক্ষ ৬০ হাজার টাকা। প্রকল্পটির সভাপতির দায়িত্ব পালন করেন আওনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জেসমিন। উক্ত প্রকল্পে রাস্তার পাশে গাইড ওয়াল নির্মাণের জন্য নামমাত্র ইট ও ঢালাই দেওয়া হয়েছিল। কিন্তু কাজ শেষ হওয়ার কয়েকদিন পার হতে না হতেই সম্পূর্ণ গাইড ওয়ালটি ভেঙে শষ্যক্ষেতে ধসে পড়েছে।
স্থানীয় আজিম উদ্দিন, আমিন রহমানসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, প্রকল্পের শুরু থেকেই ঠিকমতো সিমেন্ট ও ভালো ইট ব্যবহার করা হয়নি। হরিলুটের উদ্দেশ্যে দায়সারাভাবে কাজ করায় সামান্য সময়ের মধ্যেই এই অবস্থা হয়েছে। সরকারি বরাদ্দের পুরো টাকাই আত্মসাৎ করার পাঁয়তারা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা। স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ এই দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
প্রকল্পের সভাপতি মহিলা ইউপি সদস্য জেসমিন আক্তার বলেন, আমি শুধু কাগজ কলমে নামে মাত্র সভাপতি। আমি এসব প্রকল্প ও কাজের কোন কিছুই জানি না। সকল কাজ করেছে প্যানেল চেয়ারম্যান মিনারা। আমাদের থেকে শুধু স্বাক্ষর নিয়েছে। আমাদের মেম্বারদের কখনো কোন কাজে সম্পৃক্ত করে না।
এ বিষয়ে অভিযুক্ত আওনা ইউপির প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম বলেন, বৃষ্টির কারনে গাইড ওয়াল ভেঙে পড়েছে। এখানে আমাদের কিছু করার নেই। আমরা ঠিক ভাবেই কাজ করেছি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শওকত জামিল মুঠোফোনে বলেন, বিষয়টি আমি ইতোমধ্যেই জেনেছি। আমি দেশের বাহিরে ছুটিতে আছি। দেশে ফিরে অফিসে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
টিআর
- ১অতিরিক্ত বন্দির চাপে দুর্ধর্ষ আসামিদের আলাদা রাখা যাচ্ছে না
- ২সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৩রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৪নীতিমালা উপেক্ষা করে ইবিতে সভাপতি নিয়োগ, তালা ঝুলিয়ে বিক্ষোভ
- ৫মাদারীপুরে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি ক্যাম্প
- ৬রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ৭গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৮বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি
- ৯প্রাথমিক স্তর থেকেই শিশুদের খেলাধুলার সঙ্গে যুক্ত করতে হবে
- ১০বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন
- ১ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ২এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৩উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৪দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৫আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৬বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে
- ৭এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৮বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৯রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ১০মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে





পাঠকের মতামত