
মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। উপজেলার বহেরাতলা-কলাতলা পয়েন্টে সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে এ ভাঙন শুরু হয়। এতে বহেরাতলা-কলাতলা বেড়িবাঁধের একটি অংশ এবং বহেরাতলা বাজার থেকে কলাতলা যাওয়ার একমাত্র সড়কের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে চরম আতঙ্ক ও দুশ্চিন্তায় পড়েছেন এলাকার হাজারো মানুষ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল থেকেই হঠাৎ নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙনের তীব্রতা বাড়তে থাকে। মুহূর্তের মধ্যেই বেড়িবাঁধের মাটি ধসে নদীতে চলে যায় এবং গুরুত্বপূর্ণ সড়কের অংশ ভেঙে পড়ে। ভাঙন অব্যাহত থাকলে বহেরাতলা বাজার থেকে কলাতলা গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা কালাম মাদবর জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত মানুষ যাতায়াত করেন। কলাতলা ও আশপাশের গ্রামের মানুষের হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা সেবার একমাত্র ভরসা এই সড়কটি। সড়ক ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এছাড়া নদীর তীর থেকে মাত্র কয়েক মিটার দূরেই রয়েছে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্র। ভাঙন অব্যাহত থাকলে সেটিও যে কোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় ১০ বছর ধরে তারা নদী ভাঙনের কবলে রয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে বেড়িবাঁধ নির্মাণের পর কিছুদিন স্বস্তি মিললেও চলতি বছর আবারও ভাঙন শুরু হয়েছে। তাদের দাবি, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন এবং অপরিকল্পিত নদী খননের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রভাবশালী একটি মহল রাতের আঁধারে দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় নদীর গতিপথ পরিবর্তিত হয়ে ভাঙন তীব্র হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বহেরাতলা এলাকার বাসিন্দা নওয়াব মাদবর বলেন, “১০ বছর ধরে আমরা ভাঙনের শিকার। বেড়িবাঁধ হওয়ার পর ভেবেছিলাম রক্ষা পাব। কিন্তু রাতে ড্রেজার দিয়ে বালু কাটার কারণে আবারও সব শেষ হয়ে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের ঘরবাড়িও থাকবে না।”
এলাকাবাসী দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ ড্রেজার বন্ধ এবং ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও সড়ক মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, “আড়িয়াল খাঁ নদের ভাঙনের সংবাদটি পেয়েছি। পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। ২/১ দিনের মধ্যেই নদীভাঙন ঠেকাতে ও বেড়িবাঁধ রক্ষায় কাজ শুরু করবে। এছাড়া অবৈধ ড্রেজার চললে তা বন্ধে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
এনজে
- ১জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৪বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির
- ৫বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৬বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন
- ৭রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৮চিলমারী বন্দরে নেই ন্যূনতম যাত্রীসেবা
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৩চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৪রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৫মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৬খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৭কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ৮মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৯চাঁদপুরে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা
- ১০মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ





পাঠকের মতামত