
গত আসরের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল এবার মৌসুম শেষ করছে খালি হাতে। তারপরও তৃপ্তির ঢেকুর তোলার উপলক্ষ তারা তৈরি করেছে, তা হলো সেরা চারে থেকে সামনের চ্যাম্পিয়নস লিগের টিকিট কেটে রাখা। বুধবার (১৯ মে) বার্নলির বিপক্ষে ‘সেমিফাইনাল’ জিতে সেই লক্ষ্য পূরণের পথে বড় ধাপ ফেলেছে অলরেডরা।
টার্ফ মুরে ৩-০ গোলের আয়েশি জয়ে ফেব্রুয়ারির পর প্রথমবার লিগ টেবিলের চার নম্বরে উঠে গেছে লিভারপুল। এক ম্যাচ হাতে রেখে ৬৬ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পাঁচ নম্বরে লেস্টার সিটি। অ্যানফিল্ডে লিগের শেষ রাউন্ডে ১০ হাজার দর্শকের সামনে ক্রিস্টাল প্যালেসকে হারাতে পারলে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করতে পারবে অলরেডরা।
বার্নলির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে ‘সেমিফাইনাল’ আখ্যা দিয়েছেন লিভারপুল কোচ জুর্গেন ক্লপ। আর রোববার হতে যাওয়া শেষ ম্যাচকে দেখছেন ‘ফাইনাল’ হিসেবে। দুর্দান্ত জয়ের পর জার্মান কোচ বলেছেন, ‘এটা ছিল সেমিফাইনাল। আমাদের সেমিফাইনাল জিততে হতো এবং আমরা জিতেছি। এখনও কোনও কিছুর নিষ্পত্তি হয়নি কিন্তু আমরা আমাদের অবস্থানের উন্নতি করেছি। সামনে ফাইনাল। এটার দাবিদার কারণ এটা ছিল দারুণ পারফরম্যান্স।’
এই ম্যাচে বার্নলি তাদের সাড়ে তিন হাজার দর্শককে মাঠে পেয়েছে। তাদের সামনে এমন জয় পাওয়া কঠিন ছিল মনে করেন ক্লপ। এবার শেষ ম্যাচে নিজ ঘরের দর্শকদের সামনে উৎসব করতে চান তিনি, ‘দ্রুত আমাদের প্রস্তুতি সারতে হবে। অ্যানফিল্ডে ১০ হাজার দর্শকের জন্য উন্মুখ হয়ে আছি আমি। এখনও কোনও কিছুর নিষ্পত্তি হয়নি, প্যালেস শক্তিশালী।’
- ১জুলাইয়ে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, আহত ৬২৯
- ২আইসিএসবির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ শাহজাহান
- ৩পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের রোববার লেনদেন চালু
- ৪চাঁদপুরে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি
- ৫জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৬বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
- ৭সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ৮চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেন হামজা চৌধুরী
- ৯চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ১০শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৭যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা





পাঠকের মতামত