
ভিডিও কনফারেন্সিং সরবরাহকারী জুম ভিডিও কলের বিশেষ নিরাপত্তা হিসেবে এনক্রিপশনকে জোরদার করার পরিকল্পনা করেছে। তবে এনক্রিপশন পেতে অর্থ খরচ করতে হবে। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, যেসব অ্যাকাউন্টের ব্যবহারকারীরা অর্থ খরচ করে জুম ব্যবহার করবেন, তাঁরা এনক্রিপশন পাবেন।
বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সিং সেবা হিসেবে জুমের ব্যবসা বহু গুণ বেড়েছে। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, বিভিন্ন গ্রুপের আহ্বানের ভিত্তিতি তারা স্কুলের মতো বিভিন্ন প্রতিষ্ঠানকে এ ধরনের সুবিধা বিনা মূল্যে দিলেও ফ্রি অ্যাকাউন্ট ব্যবহারকারীদের এ সুবিধা দেবে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জুমের নিরাপত্তা পরামর্শক অ্যালেক্স স্ট্যামোস বলেন, পরিকল্পনাটি পরিবর্তনযোগ্য। এটি এখনো পরিষ্কার করা হয়নি। প্রযুক্তি, সুরক্ষা ও ব্যবসায়িক দিক পরিকল্পনার সঙ্গে যুক্ত রয়েছে।
এন্ড টু এন্ড এনক্রিপশন অর্থ ভিডিও কলে অংশগ্রহণকারীরা কেবল তাদের ডিভাইসগুলোতে যা ঘটছে, তা দেখতে ও শুনতে পাবে । তাদের কথায় আর কেউ আড়িপাতার সুযোগ পাবে না।
সুরক্ষা বিশেষজ্ঞ ও আইন প্রয়োগকারীরা সতর্ক করেছে, সা্ইবার দুর্বৃত্তরা শনাক্তকরণ প্রকিয়া এড়ানোর জন্য ক্রমবর্ধমান এনক্রিপ্ট করা যোগাযোগ ব্যবহার করছে।
ব্যবসার দৃষ্টিকোণ থেকে, নিখরচায় ব্যয়বহুল এনক্রিপশন পরিষেবা দেওয়া কঠিন। ফেসবুক মেসেঞ্জারকে পুরোপুরি এনক্রিপ্ট করার পরিকল্পনা করছে, তবে তাদের অন্য পরিষেবা থেকে প্রচুর পরিমাণে আয় আসে।
এর আগে জুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই জুম কর্তৃপক্ষকে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের মতো নিয়ন্ত্রকদের মুখোমুখি হতে হচ্ছে।
- ১যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করল ইরান
- ২পানি পানের সঠিক নিয়ম জেনে নিন
- ৩কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ৪বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ
- ৫ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৬শৈলকুপা নিয়ে বিভেদ নয়, সিদ্ধান্ত হবে ঐকমত্যে: আইনমন্ত্রী
- ৭গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- ৮বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ৯সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১০অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৯দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত