
পাসওয়ার্ড বদলেও হ্যাকিংয়ের ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন ফিচার নিয়ে এসেছে গুগল ক্রোম। গুগলের নতুন এই ফিচারের সাহায্যে যেকোনো স্মার্টফোন ব্যবহারকারী ক্রোম থেকে পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি-না সহজেই জানতে পারবেন। ফিচারটির নাম রাখা হয়েছে সেফটি চেক (Safety Check)।
সেফটি চেকের মাধ্যমে গুগল ক্রোম ব্যবহারকারী যে পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করে রাখেন, সেগুলো হ্যাক হলে সঙ্গে সঙ্গেই জানিয়ে দেয়া হবে।
সম্প্রতি একটি ব্লগ পোস্টে ক্রোমের সিনিয়র প্রডাক্ট ম্যানেজার আবদেল করিম মার্দিনি লিখেছেন, ‘পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি-না জানার জন্য ক্রোম ইউজারনেম ও পাসওয়ার্ডগুলোর একটি কপি বিশেষ এনক্রিপশনের মাধ্যমে গুগলকে পাঠায়। গুগল এই এনক্রিপটেড কপি থেকে আপনার ইউজারনেম বা পাসওয়ার্ড দেখতে না পারলেও, তা হ্যাক হয়েছে কি-না সহজেই বলে দিতে পারবে।’
অ্যান্ড্রয়েড ও আইওএস-এর জন্য ক্রোম-৮৬ আপডেটে এই ফিচার রয়েছে। এর সঙ্গে অ্যান্ড্রয়েডের জন্য সেফ ব্রাউজিংয়ের সুবিধাও আনছে ক্রোম। এই সেফ ব্রাউজিং আসলে কোনো ব্যহারকারীকে ফিশিং বা ম্যালওয়্যার অ্যাটাক এবং অন্যান্য ক্ষতিকারক ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড করার হাত থেকে রক্ষা করবে। গুগল তার এই সেফ ব্রাউজিং সার্ভিসের সাহায্যে গ্রাহকের কাছে সব রিয়্যাল-টাইম ডাটা পৌঁছে দেবে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ডেস্কটপের জন্য এই সেফ ব্রাউজিং ফিচার নিয়ে আসা হয়েছিল। আর এতে খুব অল্প সময়ের মধ্যেই মানুষের বিভিন্ন ক্ষতিকারক ওয়েবসাইটে ক্লিক করার হার নেমে গিয়েছে ২০ শতাংশে। এবার এর লেটেস্ট ভার্সনে অ্যান্ড্রয়েড ও ডেস্কটপে একসঙ্গে কাজ করবে। আর এতে নিরাপত্তাহীন ও ক্ষতিকারক পেজে কোনো গ্রাহক ক্লিক করার আগেই ওয়ার্নিং দিতে পারবে গুগল।
গত আগস্টে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য টাচ-টু-ফিল পাসওয়ার্ড ব্যবস্থা নিয়ে হাজির হয়েছিল গুগল। এবার আইওএস ব্যবহারকারীদের জন্যেও এই পরিষেবা চালু করলো।
গুগল আরও জানিয়েছে, এখন থেকে আইওএস ব্যবহারকারীরা ফেস আইডি, টাচ আইডি বা ফোন পাসওয়ার্ড দিয়ে অতিরিক্ত অথেন্টিকেশন করতে পারবেন। এছাড়া ক্রোম পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে আইওএস অ্যাপ ও ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড অটো-ফিল (auto-fill) করা যাবে। অটো-ফিল ফিচারটি অন করে রাখলেই তা সম্ভব হবে।
- ১তিস্তায় বাড়ছে পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট
- ২যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ৩ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
- ৪কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৫চাঁদপুরে ইয়ুথ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- ৬প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৭মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৮সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ৯গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ১০প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ২নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৩১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৪বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৫ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৬চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৭হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ১০টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার





পাঠকের মতামত