
চার ধরনের মডেল নিয়ে বাজারে এসেছে আইফোন ১২। এতে থাকছে ৫জি কানেক্টিভিটি। অ্যাপল প্রেমীদের এই ফোনটি দেখে আইফোন ৫ এর কথা মনে পড়ে যাবে। ৬.১ ইঞ্চি ডিসপ্লে যুক্ত আইফোন ১২ এর দাম হবে ৭৯৯ ডলার। তবে এবার এই ফোনের একটি মিনি সংস্করণ নিয়ে এসেছে অ্যাপল।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্ক থেকে ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে আইফোন ১২ সিরিজের চারটি ডিভাইস উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ফাইভ-জি প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল আইফোন ছুটবে নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলসে। ৫জি প্রযুক্তির সবচেয়ে হালফিলের মিলিমিটার ওয়েভ প্রযুক্তির সুবিধা পাবেন যুক্তরাষ্ট্রের আইফোন ১২’র মালিকরা।
এই ফোনে সিরামিক শিল্ড থাকবে। ফলে ফোন পড়ে গেলেও ভেঙে যাবে না। কালো, সাদা, লাল ও নীল এই চার রংয়ে পাওয়া যাবে আইফোন ১২। এতে রয়েছে সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে। আইফোন ১২ এর প্রো মডেলে ক্যামেরায় আছে তিনটি সেন্সর।
আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্সের বাজার মূল্য শুরু হচ্ছে যথাক্রমে ৬৯৯, ৭৯৯, ৯৯৯ এবং ১০৯৯ মার্কিন ডলার।
আইফোন ১২ মিনি এবং আইফোন ১২ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু হবে ৬ নভেম্বর থেকে। ডিভাইস দু’টি বাজারে আসবে নভেম্বরের ১৩ তারিখ। অন্যদিকে আইফোন ১২ এবং আইফোন ১২ প্রো’র প্রি-অর্ডার শুরু হবে ১৬ অক্টোবর। ডিভাইস দু’টি বাজারে আসবে ২৩ অক্টোবর।
এই ফোন চার্জ দেওয়ার জন্য রয়েছে ম্যাগসেফ ওয়ারলেস চার্জিং। ফোনটিতে এ১৪ বায়োনিক প্রসেসর এবং তিনটি ক্যামেরাই ১২ মেগাপিক্সেলের।
মঙ্গলবার হোমপড মিনি ডিভাইস উন্মোচনের মধ্য দিয়ে ইভেন্টের শুরু করেন অ্যাপল প্রধান টিম কুক। প্রতিষ্ঠানের আগের হোমপড স্মার্ট স্পিকারেরই ছোট সংস্করণ ৯৯ মার্কিন ডলারের এই ডিভাইসটি।
হোমপড মিনির পর একে একে আইফোন ১২-এর চারটি সংস্করণ উন্মোচন করা হয়। পুরানো আইফোন ১১ সিরিজের সঙ্গে নতুন আইফোন ১২ সিরিজের নকশায় মূল পার্থক্য ডিভাইসের বডিতে। আগে আইফোন ১১-এর বডি ছিলো চারপাশে গোলাকার। এবার এই পাশগুলো সমতল রেখেছে অ্যাপল। এর আগে আইপ্যাড প্রো ডিভাইসে দেখা গেছে এই নকশা।
- ১অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ২রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল
- ৩কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৪১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব
- ৫চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৬রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী
- ৭চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯৯ নারীকে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির
- ১০পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৭সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ





পাঠকের মতামত