
করোনার দ্বিতীয় ঢেউয়ে ৫৯ দিন বন্ধ থাকার পর আবার মাঠে গড়িয়েছে ঘরোয়া ক্রিকেট। শুরু হলো জমজমাট ঢাকা প্রিমিয়ার লিগ। দেশের শীর্ষ ১২ ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নেমেছে আজ থেকে। বিকেএসপির দুটি মাঠ ও মিরপুর শের-ই-বাংলায় সকাল ৯টায় দিনের প্রথম খেলা মাঠে গড়িয়েছে। দুপুর দেড়টায় একই মাঠগুলিতে শুরু হবে দ্বিতীয় ম্যাচ।
মিরপুরে মেঘলা আবহাওয়ায় টস জিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আবাহনী লিমিটেড। বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ব্যাটিং করছে ব্রাদার্স ইউনিয়ন।
টানা নবমবারের মতো ডিপিএলের টাইটেল স্পন্সর ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে এবারের ঢাকা লিগের নাম ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০১৯-২০ স্পন্সর্ড বাই ওয়ালটন।’
ঢাকা লিগে স্পন্সরশিপ বাদেও টুর্নামেন্টের মান বাড়াতে ম্যাচ অফিসিয়ালকে (আম্পায়ার, রেফারি) ক্লথ দিয়েছে ওয়ালটন। পাশাপাশি প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে আকর্ষণীয় ট্রফি এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেবে ওয়ালটন।
করোনা পরিস্থিতিতে ঢাকা লিগ চালানোর ঝুঁকি নিয়েছে বিসিবি। বিসিবি নিজের খরচে ১২টি ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা ও ম্যাচ অফিসিয়ালদের জৈব সুরক্ষা বলয়ে রেখেছে। নিয়মিত তাদের করোনা পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষাও করা হবে জানিয়েছে আয়োজকরা।
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ ও মর্যাদার আসর ঢাকা লিগ। এবার পুরো মৌসুমে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে। ফলে মাঠের লড়াইয়ে থাকবে উত্তেজনা, রোমাঞ্চ।
করোনার কারণে ২০২০ সালের মার্চে এক রাউন্ড খেলা হওয়ার পর ঢাকা লিগ বন্ধ হয়ে যায়। এবার স্থগিত হওয়া লিগ আয়োজন করা হচ্ছে বলে দলবদলের প্রয়োজন হয়নি। তবে একদিনের পরিবর্তে এবার খেলা হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।
- ১জুলাইয়ে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, আহত ৬২৯
- ২আইসিএসবির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ শাহজাহান
- ৩পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের রোববার লেনদেন চালু
- ৪চাঁদপুরে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি
- ৫জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৬বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
- ৭সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ৮চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেন হামজা চৌধুরী
- ৯চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ১০শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৭যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা





পাঠকের মতামত