
সোমবার (৭জুন) দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে আরও একটি ভারত-বাংলাদেশ লড়াই। তবে ম্যাচের আগের দিন করোনা হানা করেছে ভারতীয় দল।
করোনায় আক্রান্ত হয়েছেন দলের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। তাকে রাখা হয়েছে আইসোলেশনে। ভারতের ফুটবলার করোনা আক্রান্তের পরপরই বাংলাদেশ দল রয়েছে বাড়তি সতর্ক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানালেন, অনিরুদ্ধ থাপার কোভিড আক্রান্তের খবর জানার পর ফুটবলারদের চলাচলে বিধিনিষেধ দেওয়া হয়েছে। বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।
রোববার সকালে জামাল, তপুদের কোভিড টেস্ট করানো হয়েছে। রাতের মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে। তার ভাষ্য,‘খেলোয়াড়দের আজ আবার কোভিড টেস্ট হবে। রাতেই সেই রেজাল্ট পাওয়া যাবে। ভারতের যে ফুটবলার কোভিডে আক্রান্ত হয়েছে তাকে আগেই আইসোলেশনে রাখা হয়েছে। ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই। দ্বিতীয় টেস্টে ভালো ফলে প্রত্যাশা করছে সবাই।’
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ, ভারত ও আফগানিস্তান ফুটবল দল এখন রয়েছে কাতারে। তিন দল রয়েছেন হোটেল ইজদান প্যালেস। ভারতের হয়ে ২০টির বেশি ম্যাচ খেলা অনিরুদ্ধ কাতারের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে পারেননি। ওই ম্যাচে ভারত ১-০ ব্যবধানে ম্যাচ হেরেছিল। ৬ ম্যাচ থেকে ভারত এখনও পর্যন্ত মাত্র তিন পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে।
জয়হীন ভারত আপাতত গ্রুপ ই-তে চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে।সোমবার বাংলাদেশের বিরুদ্ধে এবং আগামী ১৫ জুন আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে সুনীল চেত্তিরা।
বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে ১ পয়েন্ট পেয়েছে। আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলে ম্যাচ ড্র করেছে জামাল ভূঁইয়ারা। এর আগে ২০১৯ সালে বাংলাদেশ ভারতের মাটি থেকে ১ পয়েন্ট অর্জন করেছিল। এবার পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করতে পারে কিনা সেটাই দেখার।
- ১সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ২চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেন হামজা চৌধুরী
- ৩চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৪শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৫গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৬প্রথমবারের মতো পর্তুগালে রেনাটার ওষুধ রপ্তানি
- ৭সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ১০ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলের পিঠের চামড়া তুলে ফেলবো: শিবির সভাপতি ইবি শাখা
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৭যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা





পাঠকের মতামত