
দেশের কমিউনিটি সেন্টারগুলো সীমিত পরিসরে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন কমিউনিটি সেন্টারের মালিকেরা। মঙ্গলবার বাংলাদেশ কমিউনিটি সেন্টার কনভেনশন হল অ্যান্ড ক্যাটারিং অ্যাসোসিয়েশন (বিসিসিএ) অর্ধেক মানুষ নিয়ে অনুষ্ঠান করার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর চিঠি দিয়েছেন।
চিঠিতে বিসিসিএ জানায়, সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় সারা দেশের চার হাজার প্রতিষ্ঠানের প্রতি মাসে লোকসান হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা। এর সঙ্গে ডেকোরেটরের ক্ষতির পরিমাণ আরও ১৫ থেকে ২০ কোটি টাকা। এ ছাড়া অনুষ্ঠান আয়োজনের সঙ্গে আরও জড়িত আছে ফটোগ্রাফি, সাজসজ্জা ও লজিস্টিকের মতো বেশ কিছু ব্যবসা। সব মিলিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ২০ লাখ মানুষের কর্মসংস্থান হয় এ খাতে। অনুষ্ঠান না হওয়ায় তাঁরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বিসিসিএ সভাপতি ও রাজধানীর প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের মালিক শাহ জাকির হোসেন বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে একদম ঠেকে গেছে। অনেকেই ব্যবসা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। এ রকম চলতে থাকলে ব্যবসা টিকিয়ে রাখা যাবে না।’
করোনার দ্বিতীয় ঢেউ রোধে সরকার গত এপ্রিলের শুরুতে সব হোটেল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে সব ধরনের জনসমাবেশ, সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়। এতে আবার বন্ধ হয়ে যায় কমিউনিটি সেন্টার ব্যবসা।
এর আগে গত বছর করোনার প্রাদুর্ভাবের সময় বন্ধ করে দেওয়া হয় সব কমিউনিটি সেন্টার। পরে চলাচল কিছুটা স্বাভাবিক হলে সেপ্টেম্বরে সীমিত অতিথি নিয়ে স্বাস্থ্যবিধি মানার শর্তে কমিউনিটি সেন্টারগুলো খুলে দেওয়া হয়। এরপর শীতকালে সামাজিক অনুষ্ঠানের সংখ্যা অনেকটাই বেড়ে যায়। মার্চে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে আবার বন্ধ করে দেওয়া হয় কমিউনিটি সেন্টারগুলো। জনস্বাস্থ্যবিদদের অভিযোগ, শীতকালে সামাজিক জমায়েত বেড়ে যাওয়ার কারণেই মূলত করোনা সংক্রমণ আবার বেড়ে যায়।
চিঠিতে আরও জানানো হয়, আয় না হওয়া সত্ত্বেও কমিউনিটি সেন্টারগুলোকে বাড়িভাড়া, আয়কর, কর্মচারীদের বেতন ও পরিষেবা বিল পরিশোধ করতে হচ্ছে; যা তাঁদের পক্ষে বহন করা কঠিন হয়ে উঠেছে।
এর পরিপ্রেক্ষিতে হোটেল–রেস্তোরাঁর মতো অর্ধেক আসন খালি রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে কমিউনিটি সেন্টার খোলা রাখার অনুমতি চেয়েছেন কমিউনিটি সেন্টারের মালিকেরা।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ২সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত