
চট্টগ্রামের মিরসরাইয়ের বিভিন্ন বাজারে মাছ, মাংস থেকে শুরু করে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার (১১ জুন) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মাছ-মাংস, শাক-সবজিসহ সবকিছুর দামই বাড়তি।
মাছের বাজারে প্রতি কেজি রুই মাছ ২২০-২৬০ টাকা, কাতল ২০০-২৩০ টাকা, পাঙ্গাস ১২০-১৪০ টাকা, পাবদা ৫৫০-৬০০ টাকা, ছোট তেলাপিয়া ১২০-১৩০ টাকা, বড় তেলাপিয়া ১৫০-১৭০ টাকা, সিলভার কার্প ১৬০-১৮০ টাকা, গ্রাস কার্প ১৫০-১৭০ টাকা, এবং শিং মাছ ৪৫০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
উপজেলার কেন্দ্রবিন্দু বারইয়ারহাট বাজারের মাছ বিক্রেতা আলাউদ্দিন বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় বাজারে ক্রেতার ভিড় বেশি। তাই মাছের চাহিদা বেড়েছে। আড়ত থেকে বেশি দামে মাছ কিনতে হয়েছে।
এদিকে গরু, খাসির মাংস ও মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের। গরুর মাংস ৬৫০-৭০০ টাকা, খাসি ৮০০-১০০০ টাকা, ব্রয়লার ১৩০-১৪০ টাকা, লেয়ার ২৪০-২৫০ টাকা, সোনালি মুরগি ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের শাক-সবজির দামও। গোল আলু, টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, ঝিঙা, কচুর লতি, ঢেঁড়স, লাউশাক, পালং শাক, লাল শাক, কলমি শাকসহ সবধরনের শাক সবজির দাম বেড়েছে।
উপজেলা সদরের মুদি দোকানি সোহরাব বলেন, নতুন করে তেলের দাম আরও বেড়েছে। নতুন যেসব বোতল আসছে সেগুলোর দাম ১৫২ টাকা করে। পুরনো বোতল ১৪০-১৪৫ টাকা দরে বিক্রি করছি। তবে এখন পর্যন্ত চালের দাম স্বাভাবিক রয়েছে। ২৫ কেজির ওজনের নাজির শাইল চালের বস্তা ১৬৫০-১৭০০ টাকা এবং মিনিকেট ৫০ কেজির বস্তা ৩০০০ টাকায় বিক্রি করছি।
ক্রেতারা বলছেন, বর্তমান বাজারে সব কিছুর দাম স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। এখন আবার নতুন করে বাজেট হয়েছে। বাজেটের প্রভাবে সামনে হয়তো অন্যান্য জিনিসের দাম আরও বাড়তে পারে।
বাজার করতে আসা চাকরীজীবি কফিল উদ্দিন তুহিন বলেন, আমরা যারা স্বল্প আয়ের মানুষ রয়েছি তাদের জীবন ধারণ অসম্ভব হয়ে পড়েছে। একটা মাছ কিনতে গেলে পাঁচ ছয়শ টাকা লাগে। শাকসবজির দাম বেশি, তেলের দাম বেশি, চালের দামও বেশি।
- ১জীববৈচিত্র্য-দ্বীপবাসী দুটোই সেন্টমার্টিনের গুরুত্বপূর্ণ অংশ
- ২রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ৩হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৪সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৫গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৬বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৭সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৮৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৯ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ১০অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত