
ব্রাজিল নামটার সাথেই ফেভারিট শব্দটা জড়িয়ে আছে। যেকোন টুর্নামেন্টেই লাতিন আমেরিকার দলটি থাকে হট ফেভারিটের তালিকায়। কোপা আমেরিকাতেও সেই একই গল্প। বর্তমান কোপা চ্যাম্পিয়নদের এবারও চোখ শিরোপার দিকে। সেই লক্ষ্যেই লড়ে যাচ্ছেন নেইমার-থিয়াগো সিলভারা। এবার ফাইনালে ওঠার লড়াই। যেখানে প্রতিপক্ষ গ্রুপ পর্বে বড় হারানো পেরু।
আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায় রিও ডি জেনিরোতে টুর্নামেন্টের লড়বে ব্রাজিল-পেরু। মজার ব্যাপার হলো দুই বছর আগে সবশেষ আসরের ফাইনালে এই পেরুকে ৩-১ গোলে হারিয়ে কোপা জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এবার গ্রুপ পর্বে সেই পেরুকে ৪-০ গোলে হারান নেইমাররা!
লাতিন আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এই দাপটটাই ধরে রাখতে চায় ব্রাজিল। সবচেয়ে বড় কথা ফিরে দেখা অতীত স্বস্তি দিচ্ছে নেইমারদের। ব্রাজিল ও পেরু মুখোমুখি হয়েছে ৪৬ বার। যেখানে ৩৩ জয় তুলে নিয়েছে ব্রাজিল। মাত্র ৫ ম্যাচ জয় পেরুর। ড্র হয়েছে ৮ ম্যাচ।
কোপা আমেরিকাতেও ব্রাজিলের সামনে পাত্তা পায়নি পেরু। শতবর্ষী পুরোনো এই টুর্নামেন্টে মোট ১২ বার মুখোমুখি হয়েছে দল দুটি।যেখানে ব্রাজিল জিতেছে ৮ ম্যাচ, পেরু দুইটি। বাকি দুই ম্যাচ ড্র। সব মিলিয়ে পরিসংখ্যান মঙ্গলবারের সেমিতে বাড়তি অনুপ্রেরণা দেবে কোপার বর্তমান চ্যাম্পিয়নদের।
- ১জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ২বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
- ৩সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ৪চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেন হামজা চৌধুরী
- ৫চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৬শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৭গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৮প্রথমবারের মতো পর্তুগালে রেনাটার ওষুধ রপ্তানি
- ৯সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ১০ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৭যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা





পাঠকের মতামত