
নতুন অর্থবছরে পণ্য ও সেবা খাতে রফতানি বাড়িয়ে ৫ হাজার ১০০ কোটি ডলার আয়ের লক্ষ্য ঠিক করেছে বাংলাদেশ।
মঙ্গলবার প্রধান রপ্তানি খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ২০২১-২২ অর্থবছরে রফতানি আয়ের এই লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, গত বছর ১৫ শতাংশ প্রবৃদ্ধি, চলতি অর্থবছরের বাজেটে ‘মেইড ইন বাংলাদেশ’ নাম দিয়ে গুরুত্বপূর্ণ শিল্পে বিশেষ নীতি সহায়তা, রফতানিপণ্যের বৈচিত্র্যকরণে সরকারি নানা উদ্যোগ বিবেচনায় এ লক্ষ্যমাত্র ঠিক করা হয়েছে।
চলমান মহামারি করোনাভাইরাসের মধ্যেও রফতানিমুখী খাতগুলো যেভাবে কাজ করে যাচ্ছে তাতে এই লক্ষ্যমাত্রা ‘খুবই বাস্তব সম্মত এবং অর্জন করার মত’ বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
গত ৩০ জুন শেষ হওয়া ২০২০-২০২১ অর্থবছরে ৩ হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। রফতানির এই অংক ৪ হাজার ১০০ কোটি ডলারের রফতানি লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে ৫ শতাংশ কম হলেও মহামারির মধ্যে ঘুরে দাঁড়ানোর ইংগিত স্পষ্ট।
আগের ২০১৯-২০ অর্থবছরে ৩ হাজার ৩৬৭ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছিল। সেই হিসাবে এবার প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।
২০১৯-২০২০ অর্থবছরের নয় মাস পেরিয়ে যাওয়ার পর এপ্রিলে মহামারির প্রথম ধাক্কা এসেছিল। অন্যদিকে সদ্যসমাপ্ত ২০২০-২০২১ অর্থবছর জুড়ে সংক্রমণের মধ্যে সময় পার করতে হয়েছে।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বিকেএমইএ সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ, ফিনিশ লেদার এক্মপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাইফুল ইসলাম এবং বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন।
- ১বন্যায় স্থগিত আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
- ২কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ৩জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে
- ৪রাজীবপুরে নদীভাঙন পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৬দিনাজপুরে যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা
- ৭গুরুতর অসুস্থ বাইডেন
- ৮জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক
- ৯মেসির বাবাকে গোল উৎসর্গ করে শ্রদ্ধা জানালেন ডি পল
- ১০বিএসএফ কর্তৃক ৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৪সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৫কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৬চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৭সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৮জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা
- ৯চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ১০শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫





পাঠকের মতামত