
দেশের চামড়া খাত ঘুরে দাঁড়াতে শুরু করেছে। করোনা মহামারির মধ্যেও গেল অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে। এরপরও সামনে অনিশ্চয়তা দেখছেন ট্যানারির মালিকরা। এ কারণে গতবারের মতো এবারও কম দামে কোরবানির পশুর কাঁচা চামড়া কিনতে চান তারা।
কাঁচা চামড়ার ব্যবসায়ী ও ট্যানারির মালিকরা বলছেন, মহামারির আঘাত এবং দেশে দেশে লকডাউনের কারণে রফতানির বাজার এখনও স্বাভাবিক হয়নি। এছাড়া বিশ্ববাজারে চামড়ার দামও বাড়েনি। সবমিলিয়ে রফতানির বাজার খুব একটা ভালো নয়। তাই গতবার যে দামে কাঁচা চামড়া কিনেছেন সেই দামে এবারও কিনতে চান ব্যবসায়ীরা। এদিকে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দাম নির্ধারণ করতে চায় সরকার।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছর (জুলাই-জুন) শেষে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি করে আয় হয়েছে ৯৪ কোটি ১৬ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৩৬ শতাংশ এবং এর আগের অর্থবছর থেকে প্রায় ৩১ শতাংশ বেশি। গত অর্থবছর চামড়া ও চামড়াজাত পণ্য থেকে আয় হয়েছিল ৭৯ কোটি ৭৬ লাখ ডলার।
গত বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করা হয়। যা এর আগের বছর (২০১৯ সাল) ঢাকায় ছিল ৪৫ থেকে ৫০ টাকা এবং ঢাকার বাইরে ছিল ৩৫ থেকে ৪০ টাকা চামড়া ও চামড়াজাত পণ্যের সার্বিক বিষয়ে জানতে চাইলে ট্যানারির মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহিন আহমেদ বলেন, ‘যদিও এবার আগের চেয়ে রফতানি বেড়েছে। তবে করোনা ও টানা লকডাউনের কারণে এখনও ইউরোপের বাজার স্বাভাবিক হয়নি। চীনের বাজারে চামড়া রফতানির সম্ভাবনা আছে। এখন যদি চীনের নন-ট্যারিফ বাঁধাগুলো কমানো যায় তাহলে বাজার সম্প্রসারিত হবে।’
এছাড়া ভারতে আগে কিছু রফতানি হতো। লকডাউনসহ বিভিন্ন কারণে এখন তা বন্ধ রয়েছে। সবমিলিয়ে বাজার খুব ভালো নয়। তবে পরিস্থিতির উন্নতি হলে রফতানি বাড়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন কোরবানির প্রস্তুতি সম্পর্কে ট্যানারির এ মালিক বলেন, প্রতি বছর ব্যাংকগুলো কাঁচা চামড়া কেনার জন্য ঋণ দেয়। এবার কী পরিমাণ ঋণ দেবে তার ওপর নির্ভর করবে আমাদের প্রস্তুতি। আগামী সপ্তাহে বিষয়টি চূড়ান্ত হবে। তখনই প্রস্তুতির কথা জানাতে পারব। কারণ, নগদ টাকা ছাড়া চামড়া কেনা যায় না।
এদিকে, আসন্ন কোরবানি উপলক্ষে কাঁচা চামড়ার দাম নির্ধারণসহ অন্যান্য বিষয়ে জরুরি বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। জানা যায়, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে ওই সভায় জানানো হয়, এবারও কোরবানির কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে এ দাম বেঁধে দেওয়া হবে। সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে কেনার কারসাজি হলে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সভা থেকে এমন হুঁশিয়ারিও দেওয়া হয়।
এ বিষয়ে পুরান ঢাকার পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ী ও বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব হাজি টিপু সুলতান বলেন, ‘সারা বছরে যে পরিমাণ কাঁচা চামড়া সংগ্রহ হয়, তার ৫০ শতাংশই আসে কোরবানিতে। প্রতি বছর দেখা যায়, কোরবানি সামনে রেখে চামড়া সংরক্ষণের প্রধান উপাদান লবণের কৃত্রিম সংকট তৈরি হয়। এবারও গত কয়েক সপ্তাহ ধরে লবণের দাম ঊর্ধ্বমুখী। আগে যে লবণের বস্তা ছিল ৫৫০ টাকা, এখন তা কিনতে হচ্ছে ৬৮০ থেকে ৭০০ টাকায়। এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই।’
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে এ দাম বেঁধে দেওয়া হবে। সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে কেনার কারসাজি হলে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে চামড়ার দাম নির্ধারণের বিষয়ে তিনি বলেন, আগে আমাদের কাছে মতামত চাওয়া হতো। গত তিন বছর ধরে মতামত চাওয়া হয় না। তারা নিজেরাই দাম নির্ধারণ করেন। আমরা চাই গতবার যে দাম ছিল এবারও সেটি থাকুক। এটি থাকলে সবার জন্য সহনীয় হবে।
কোরবানির কাঁচা চামড়া কেনার জন্য নগদ ৩০০ কোটি টাকার ঋণ চেয়ে পোস্তার এ ব্যবসায়ী বলেন, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা ‘র’অর্থাৎ কাঁচা চামড়া সরকারি দামে আমরা কিনি। এ সময় আমাদের নগদ টাকার প্রয়োজন হয়। সরকার ট্যানারির মালিকদের ৬০০ থেকে ৮০০ কোটি টাকার মতো ঋণ দেয়। ওখান থেকে পাওনা কিছু টাকা আমরা পাব। ওই টাকায় নতুন করে চামড়া কেনা সম্ভব নয়। এজন্য আমরা চাই, ব্যাংকগুলো যেন সরাসরি আমাদের ৩০০ কোটি টাকা ঋণ দেয়।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত বছর (২০২০ সাল) কোরবানির পশুর চমড়ার দাম আগের বছরের চেয়ে প্রায় ৩০ শতাংশ কমিয়ে দেয় সরকার। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করা হয়। যা এর আগের বছর (২০১৯ সাল) ঢাকায় ছিল ৪৫ থেকে ৫০ টাকা এবং ঢাকার বাইরে ছিল ৩৫ থেকে ৪০ টাকা। অন্যদিকে, খাসির চামড়া সারা দেশে প্রতি বর্গফুট ১৩ থেকে ১৫ টাকা এবং বকরির চামড়া ১০ থেকে ১২ টাকা নির্ধারণ করা হয়।
- ১গভীর রাতে আড়িয়াল খাঁয় ড্রেজার, ভাঙনে ঘরবাড়ি হারাচ্ছে অর্ধশত পরিবার
- ২সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো তেল ও জুবাইল গ্যাস স্থাপনায় আগুন
- ৩মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ৪সূচকের পতনে চলছে লেনদেন
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪
- ৭দর বৃদ্ধির কারণ জানে না ইউনাইটেড ইন্স্যুরেন্স
- ৮সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৯ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নাফ নদী থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম





পাঠকের মতামত